তারায় তারায় খচিত কান-dw.de
এ বছরের কান চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা
কাইফের অভিষেক হয়েছে৷ এবারের উৎসবে বিশ্বের নামিদামি জনপ্রিয় তারকাদের মেলা
বসেছিল৷
অপরূপা সালমা হায়েক
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর কান এ এখন তারকাদের মেলা৷ ৬৮তম কান
চলচ্চিত্র উৎসবে ১৭ মে রেড কার্পেটে দেখা গেল মেক্সিকান অভিনেত্রী সালমা
হায়েককে৷
ক্যাটরিনার অভিষেক
এবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে অভিষেক হলো বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের৷
শ্বরিয়া রায় বচ্চন
কান এ ঐশ্বরিয়ার এটি ১৪তম পদার্পণ৷ যথারীতি রেড কার্পেটে সবার চেয়ে ভিন্নভাবে নিজেকে উপস্থিত করেছিলেন অনিন্দ্য সুন্দরী ঐশ্বরিয়া৷
এমা স্টোনের সাথে উডি অ্যালান
বিখ্যাত পরিচালক উডি অ্যালানের সাথে ১৫ মে রেড কার্পেটে দেখা গেল
জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোনকে৷ তাঁরা কান এ উপস্থিত হয়েছেন মুভি ‘ইরেশনাল
ম্যান’ নিয়ে৷
কেট ব্লানচেট
১৭ মে রেড কার্পেটে দেখা গেল অস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী কেট
ব্লানচেটকে৷ তাঁর সাথে ছিলেন অভিনেত্রী রুনি মারা এবং চলচ্চিত্র পরিচালক টড
হেনেস৷
সেরা অভিনেত্রী
১৩ মে উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুরের হাতে সেরা
অভিনেত্রীর পুরস্কার তুলে দিচ্ছেন ফরাসি অভিনেতা ল্যামবার্ট উইলসন৷
খুব সুন্দর
এবারের উৎসবে সব ফটোগ্রাফারদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটস৷ সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে তাঁর৷
নাতালি নির্দেশিত প্রথম চলচ্চিত্র
ইসরায়েলি বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী নাতালি পোর্টম্যানের খ্যাতি
বিশ্বজোড়া৷ এবার কান উৎসবে নিজের পরিচালিত প্রথম ছবি নিয়ে হাজির হয়েছিলেন
তিনি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন