হৃৎপিণ্ডের জন্য জরুরি ৮টি খাবার-dw.de
হার্ট বা হৃৎপিণ্ডের যত্ন নেয়াটা ভীষণ জরুরি৷ এমন কিছু খাবার আছে যা সুস্বাদু এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে৷
কমলালেবু
জনপ্রিয় ফিটনেস প্রশিক্ষক জোয়েল হারপার বলেছেন
, কমলালেবুতে থাকা পেক্টিন
হার্টের ক্ষতিকারক গ্ল্যাকটিন-৩ প্রোটিনের মাত্রা কমাতে সাহায্য করে৷
সূর্যমুখীর বীজ
সূর্যমুখীর বীজে ওমেগা থ্রি ফ্যাটি এসিড এবং আঁশ আছে৷ আঁশ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে৷
পপকর্ন
টিভি দেখতে দেখতে পপকর্ন খাওয়ার অভ্যাস অনেকেরই আছে৷ পুষ্টিবিদ সামান্থা
বলেছেন, পপকর্ন অর্থাৎ ভুট্টায় পর্যাপ্ত মাত্রায় পলিফেনলস আছে৷ এটি এক
ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের জন্য ভালো৷
মধু
পুষ্টিবিদ ক্রিস্টেন হেলে বলেছেন, ‘‘মধু প্রাকৃতিক চিনি৷ এটা হৃৎপিণ্ডের
জন্য ভীষণ উপকারী৷ মধু হৃৎপিণ্ডে কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা
রাখে৷’’
ডাল
ফিটনেস ট্রেইনার জোয়েল হারপার এর মতে, সবধরনের ডাল হৃৎপিণ্ডের জন্য
ভালো৷ এগুলোতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, আছে আঁশ৷ এছাড়া ক্যালসিয়ামও
রয়েছে প্রচুর পরিমাণে৷
ডিম
স্বাস্থ্য বিশেষজ্ঞ অলি সাপিরো বলেছেন, ডিমের হলুদ অংশে ভিটামিন কে-২
রয়েছে, যা হৃৎপিণ্ডে ট্রাফিক পুলিশের মতো কাজ করে৷ এটি খেলে ধমনীর দেয়াল
শক্ত হয় না৷
ডার্ক চকলেট
যারা চকলেট পছন্দ করেন, তাদের জন্য আনন্দের বিষয়৷ স্বাস্থ্য বিশেষজ্ঞ
ডক্টর ন্যান্সি স্নাইড্যার্মা বলেছেন, ‘‘ডার্ক চকলেটে আছে ফ্ল্যাবিনয়েড, যা
কার্ডিওভাসকুলার রোগ থেকে রক্ষা করে, তবে অতিরিক্ত ডার্ক চকলেট খাওয়া ভালো
নয়৷’’
কফি
চিকিৎসকদের মতে, দিনে দুই কাপ কফি আপনার হৃৎপিণ্ডকে সব রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন