কোরান পোড়ানোর গুজবে হত্যা: ১১ পুলিশের দণ্ড-BBC NEWS - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৯ মে, ২০১৫

কোরান পোড়ানোর গুজবে হত্যা: ১১ পুলিশের দণ্ড-BBC NEWS

কোরান পোড়ানোর গুজবে হত্যা: ১১ পুলিশের দণ্ড-BBC NEWS

আফগানিস্তানের রাজধানী কাবুলে কোরান পোড়ানোর গুজব তুলে এক মহিলাকে পিটিয়ে হত্যার ঘটনা ঠেকাতে ব্যর্থতার দায়ে পুলিশের ১১ জন সদস্যকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
ঐ হত্যাকাণ্ড জড়িত থাকার দায়ের এ মাসের গোঁড়ার দিকে চার জনের মৃত্যুদণ্ড হয়। আরও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
গত মার্চে ফারখুন্দা নামে ২৮ বছরের ঐ মহিলার মৃত্যু নিয়ে আফগানিস্তান জুড়ে
ব্যাপক বিক্ষোভ হয়।
গণপিটুনিতে ঐ হত্যাকাণ্ডটি ঘটেছিল কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে কয়েক মিনিটের হাটা পথে।
এক তাবিজ ফেরিওয়ালার সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন ফারখুন্দা।
কাল্পনিক আশ্বাস দিয়ে মহিলাদের কাছে তাবিজ বিক্রির অভিযোগ তুললে ঐ ফেরিওয়ালা ক্ষেপে যায়। বাকবিতণ্ডার মাঝে, সে হঠাৎ করে ফারখুন্দার বিরুদ্ধে কোরান পোড়ানোর অভিযোগ তুলে চিৎকার শুরু করে।
সাথে সাথে বহু লোক ঐ মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে পেটাতে থাকে।
পরে সরকারি এক তদন্তে প্রমাণিত হয়েছে ফারখুন্দার বিরুদ্ধে কোরান পোড়ানোর ঐ অভিযোগ ছিল কাল্পনিক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে ঐ তাবিজ বিক্রেতাও রয়েছে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here