মুরসির মৃত্যুদণ্ডে উদ্বেগ জানাল ইরান-রেডিও তেহরান
(রেডিও তেহরান): মিশরের
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসির বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের
রায়ের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে,
মুরসির মৃত্যুদণ্ডসহ চলমান বিচারের ঘটনায় মিশরের মর্যাদা ক্ষুণ্ন হতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
মারজিয়ে আফখাম (মঙ্গলবার) মিশরের সাম্প্রতিক ধারাবাহিক মৃত্যুদণ্ডের
ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ধরনের বিচারের ঘটনায় দেশটিতে
সহিংসতা বাড়ছে
এবং তাতে মিশরের ভাবমর্যাদা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে।
আফখাম বলেন, আমরা বিশ্বাস করি-কিছু সমস্যা ও বিভক্তির বিষয়ে মিশরের জনপ্রিয়
বিপ্লব এবং জাতীয় সংলাপের ভিত্তিতে সমাধান করা উচিত। এজন্য দেশটিতে
রাজনৈতিক সমঝোতা ও শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন প্রয়োজন।
গত শনিবার মিশরের একটি আদালত ক্ষমতাচ্যুত
প্রেসিডেন্ট মুরসি ও তার ১০৫ সহযোগীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ওই
রায় এখন মিশরের গ্র্যান্ড মুফতির কাছে পাঠানো হবে। তিনি চূড়ান্ত মতামত
দেয়ার পর মুরসির ভাগ্য নির্ধারণ করা হবে। আগামী ২ জুন প্রকাশ করা হবে
গ্র্যান্ড মুফতির মতামত। তবে, তার মতামত আদালতের জন্য মানা বাধ্যাতামূলক
নয়।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন