কিশোরগঞ্জে কৃষক মজুর সংহতির উদ্যোগে স্বারকলিপি ও মানববন্ধন অনুষ্ঠিত
খাদেমুল মোরসালিন শাকীর,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি\ কিশোরগঞ্জে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের দাবীতে বাংলাদেশ কৃষক মজুর সংহতির উদ্যোগে উপজেলা চত্বরে মানব বন্ধন,
সকাল ১০টার সময় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে কয়েক শতাধিক কৃষক, শ্রমিক,দিনমজুর,চাষী পুরুষ মহিলা কৃষকদের নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক মানববন্ধনে মিলিত হয়। উপজেলা কৃষক মজুর সংহতির নেতা মাকসুদুর রহমান লিটনের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,কৃষক শাহাবুল হক,খায়রুল ইসলাম,জমিলা বেগম ও আজিজুর রহমান প্রমূখ। স্বারকলিপিতে বলা হয় উপজেলাসহ সারা দেশের মানুষ কঠোর পরিশ্রম করে ধান উদপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে চেষ্ঠা করেছে। কিন্তু দূর্ভাগ্যের নির্মম পরিহাস সরকারের উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় না করার কারণে মধ্যস্বত্তভোগী ফরিয়া,দালাল,মওজুতদার,ধানকলের চাতালের মালিকদের সিন্ডিকেট কৃষকদের বঞ্চিত করে কোটি কোটি টাকা মুনাফা লুটছে। অন্যদিকে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ন হলেও ভারত থেকে চাল আমদানী করে বাংলাদেশের বাজারে ভারতীয় চালে সয়লাব হয়েছে। ফলে বাংলাদেশের কৃষকদের আবাদী ধানে লোকসান গুনে দিন পার করেছেন ধান চাষীরা। উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি তুলে দেন কৃষক শাহাবুল হক,খায়রুল ইসলাম,জমিলা বেগম,আজিজুর রহমানসহ কৃষক-মজুর সংহতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমান জানান,দ্রুত স্বারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন