২২ মেরিন সেনা নিয়ে মার্কিন ওসপ্রে এয়ারক্র্যাফট বিধ্বস্ত-রেডিও তেহরান - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৮ মে, ২০১৫

২২ মেরিন সেনা নিয়ে মার্কিন ওসপ্রে এয়ারক্র্যাফট বিধ্বস্ত-রেডিও তেহরান

২২ মেরিন সেনা নিয়ে মার্কিন ওসপ্রে এয়ারক্র্যাফট বিধ্বস্ত-রেডিও তেহরান

ওসপ্রে এয়ারক্র্যাফট বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে ওসপ্রে এয়ারক্র্যাফট বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে
 (রেডিও তেহরান): আমেরিকার হাওয়াই দ্বীপে ২২ জন মেরিন সেনা নিয়ে একটি ওসপ্রে এয়ারক্র্যাফট বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে ব্যাপকমাত্রায় ধোঁয়া উড়তে দেখা গেছে।

হাওয়াইয়ের ওয়াইমানালো এলাকায় অবস্থিত বিলোজ বিমান ঘাঁটিতে রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে
এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সেনাদের এক বিবৃতিতে এ ঘটনা নিশ্চিত করে বলা হয়েছে, একটি এমভি-২২ ওসপ্রে এয়ারক্র্যাফট ২২ মেরিন সেনা নিয়ে বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একজন সেনা নিহত ও ২১ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে মেরিন কোর থেকে ১২ জনের আহত হওয়ার কথা বলা হলেও এ সংখ্যা বাড়ানো হয়েছে। ওসপ্রে এয়ারক্যাফটকে মূলত বিশেষ অভিযানের উপযোগী করে তৈরি করা হয়ে থাকে।

দুর্ঘটনার পরপরই জরুরি বিভাগের গাড়ি ও লোকজনকে ছোটাছুটি করতে দেখা গেছে।#

রেডিও তেহরান/এসআই/১৮

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here