- rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৮ মে, ২০১৫

৯ই মে সাড়ম্বরে দ্বার খুললো ৫৬তম ভেনিস আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী বিয়েনালে৷ চলবে ২২শে নভেম্বর পর্যন্ত৷ বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পকর্মের প্রদর্শনী এই বিয়েনালে, যার এ বছরের শিরোনাম ‘সারা বিশ্বের ভবিষ্যৎ’৷

  •  জার্মানি ইউরোপ

    ভেনিসে ধরা পড়লো ‘সারা বিশ্বের ভবিষ্যৎ’

    ৯ই মে সাড়ম্বরে দ্বার খুললো ৫৬তম ভেনিস আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী বিয়েনালে৷ চলবে ২২শে নভেম্বর পর্যন্ত৷ বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পকর্মের প্রদর্শনী এই বিয়েনালে, যার এ বছরের শিরোনাম ‘সারা বিশ্বের ভবিষ্যৎ’৷

    ‘অকুপেশন/ডিসকাভারিস’
    দেখে মনে হতে পারে ভাঙা দেয়াল, কিন্তু আসলে এটি একটি ‘ইনস্টলেশন আর্ট’৷ বাংলায় অনুবাদ করলে ব্রাজিলীয় শিল্পী আন্টোনিয়ো মানুয়েলের এই ইনস্টলেশন শিল্পের নাম ‘জীবিকা/আবিষ্কার’৷ ক্যামেরা হাতে এক দর্শনার্থী সেই শিল্পবস্তুটির মধ্যেই প্রবেশ করছেন৷ তবে শুধু মানুয়েল নন, এবারের ভেনিস বিয়েনালেতে ৮৯টি দেশের অসংখ্য শিল্পী উপস্থিত তাঁদের নানা ধরনের কাজ নিয়ে৷ তাই স্বাভাবিকভাবেই এবারের প্রদর্শনীতে রয়েছে আগামীর ছোঁয়া৷

    ‘দ্য কি ইন দ্য হ্যান্ড’

    প্রাচীন কিন্তু উত্তম৷ এই আইডিয়া থেকেই ইটালির ভেনিসে শিল্পকলার প্রদর্শনী বিয়েনালের যাত্রা শুরু ১৮৯৫ সালের ৩০শে এপ্রিল৷ আর আজ সেই ভেনিস বিয়েনালের খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে৷ এ বছর ‘চাবিগুচ্ছ’ – এই শিল্পকর্মটি নিয়ে জাপানি প্যাভিলিয়নে রয়েছেন জাপানি শিল্পী চিহারু শিওতা৷ ওসাকায় জন্মগ্রহণ করলেও আজকাল তিনি বার্লিনে থাকেন৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here