রামাদি শহর পুরোপুরি দখলে নিয়েছে আইএসআইএল-রেডিও তেহরান
(রেডিও তেহরান): ইরাকের আল-আনবার প্রদেশের রাজধানী রামাদি শহরটি পুরোপুরি দখল করে নিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
আনবার প্রদেশের গভর্নরের মুখপাত্র
মুহান্নাদ হাইমুর রোববার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠী
আইএসআইএল রামাদি শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে
।
এর আগে, দু দিনে বন্দুকযুদ্ধে সেখানে
অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে। দফায় দফায় সন্ত্রাসীরা রামাদি শহরে হামলা
চালায় তারা তবে তখন শহরের নিয়ন্ত্রণ নিতে পারে নি। এ খবরও দিয়েছিলেন গভর্নর
হাইমুর।
শুক্রবার ইরাকের নিরাপত্তা বাহিনী
জানিয়েছিল- আইএসআইএল সন্ত্রাসীরা রামাদির চারটি জেলায় কয়েক ডজন মানুষের
মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং নারী ও
শিশু রয়েছে। এছাড়া, রামাদির অনেক আবাসিক ভবন লক্ষ্য করে আইএসআইএল
সন্ত্রাসীরা মর্টারের গোলা ছোঁড়ে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে আশংকা করা
হচ্ছে।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন