চলন্ত বাসে লাঞ্ছিত ঢাবি ছাত্রী - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

চলন্ত বাসে লাঞ্ছিত ঢাবি ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডেস্ক
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে এক বাসচালকের সহকারী লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মানিকগঞ্জ থেকে বাসযোগে ঢাকার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রী রাজধানীর দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে পুলিশ তা মামলা হিসেবে গ্রহন করে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান গণমাধ্যমকে বলেন, লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।



ওসি বলেন, ওই ছাত্রী অভিযোগ করেন, শুক্রবার বেলা পৌনে একটার দিকে ওই ছাত্রী নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকায় আসছিলেন। কিছুদূর আসার পর তার পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসচালকের সহকারী মামুন। এ সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। একপর্যায়ে বাসচালকের সহকারী মামুন তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে মামুন গালিগালাজ করতে থাকেন। তারপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে যান। তখনো মামুন তাকে গালিগালাজ করেন। পরে ওই ছাত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করেন।

ওসি বলেন, ওই ছাত্রীর ভাষ্যমতে, চালক তার সহকারীর নাম মামুন বলে ডেকেছেন। তাই তিনি অভিযোগে বাসচালকের সহকারীর নাম মামুন লিখেছেন।

 নতুন বার্তা/ আরজেড

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here