আই এস আই এস এর পরবর্তী টার্গেট ভারত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান-voabangla
। তাই এবার ভারতের দিকে তাকাতে হবে আমাদের বলে জানিয়েছে আই জঙ্গি গোষ্ঠী। আইএসআইএসের এক অনলাইন ইস্তাহারের নাম ব্ল্যাক ফ্ল্যাগস ফ্রম ইসলামিক স্টেট এ প্রকাশিত এই নয়া ইস্তাহার নিয়ে কেন্দ্রীয় সুরক্ষা এজেন্সী গুলি চরম উদ্বেগ প্রকাশ করেছে।এই নিয়ে নতুন দিল্লীর নর্থব্লকে ইনটালিজেন্স ব্রাঞ্চ এবং রির্সাচ অ্যান্ড অ্যানালিটিকাল উইং এর কর্তাব্যাক্তিদের নিয়ে বৈঠকও সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।
দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আলাদা ভাবে আগামী কয়েকদিনের মধ্যেই বিভিন্ন সুরক্ষা প্রদানকারী এজেন্সী গুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বলেও সরকারী সূত্রের খবর। এর পাশাপাশি সমস্ত রাজ্যের রাজধানী শহর গুলির নিরাপত্তা ব্যাবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন