‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ প্রিয়ঙ্কা চোপড়া -anandabazar
সংবাদ সংস্থা
চলতি বছরের ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ কে জানেন? দীপিকা, ক্যাটরিনা,
করিনাকে হারিয়ে এই প্রতিযোগিতা জিতে গেলেন প্রিয়ঙ্কা চোপড়া। এই নিয়ে তিন
বার এই মুকুট ছিনিয়ে নিলেন বলিউডি ‘কাশীবাঈ’। একটি ব্রিটিশ ম্যাগাজিনের
বিচারে ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ হয়েছেন প্রিয়ঙ্কা। সোশাল মিডিয়ায় এই
বার্ষিক নির্বাচনে লক্ষ লক্ষ মানুষের ভোটে ৫০ জন সেলিব্রিটিকে টপকে প্রথম
হয়েছেন তিনি। দেশি গার্লের এই সাফল্যে খুশি গোটা টিনসেল টাউন।
জয়ের খবরে উচ্ছ্বসিত প্রিয়ঙ্কা বলেন, ‘‘যাঁরা যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। আমি আমার জায়গাটা ধরে রাখতে পেরেছি বলে ভাল লাগছে। আগামী অন্তত এক বছরের জন্য আমি নিজেকে সেক্সিয়েস্ট ভাবতে পারব।’’
আয়োজক ম্যাগাজিনের তরফে জানানো হয়েছে, প্রিয়ঙ্কা চোপড়া জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সেতুর কাজ করছেন। তাই ‘কোয়ান্টিকো’ তারকা এই সম্মান পাওয়ায় খুশি তাঁরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন