এবার এলো টেস্টটিউব কুকুরছানা!-dw
সেই ১৯৭৮ সালে প্রথম টেস্টটিউব শিশু পৃথিবীর মুখ দেখেছিল৷ এবার ঐ একই
প্রক্রিয়ায় পৃথিবীতে এসেছে সাতটি কুকুরছানা৷ চলতি বছর জুলাইতে তাদের জন্ম
হয়৷
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইন ভিট্রো ফার্টিলাইজেশন
(আইভিএফ) প্রক্রিয়ায় এই কুকুরছানাগুলোর জন্ম দেন৷ এর মধ্যে পাঁচটি বীগল
জাতের আর দুটি বীগল ও ককার স্প্যানিয়েল জাতের মিশ্রণ৷
জুলাই মাসে এদের জন্ম হলেও সম্প্রতি ‘প্লস ওয়ান' জার্নালে গবেষণার ফলাফল প্রকাশ হওয়ার পর খবরটি জানা যায়৷
গবেষক দলের একজন অ্যালেক্স ট্রাভিস জানান, গত শতকের সত্তরের দশক থেকে আইভিএফ পদ্ধতিতে কুকুরছানা জন্ম দেয়ার চেষ্টা করা হলেও এতদিন সেটা সম্ভব হয়নি৷ কুকুরছানাগুলোর বয়স এখন প্রায় পাঁচমাস এবং তারা সুস্থ আছে বলে জানান তিনি৷
ট্রাভিস বলেন, তাঁদের গবেষণা সফল হওয়ায় এটা জিন প্রকৌশলের এমন একটি দিকের উন্মোচন করবে, যেটা কুকুর
সহ মানুষের নানান স্বাস্থ্যগত সমস্যার আগাম সমাধানে সহায়তা করবে৷ ‘‘এর ফলে
যেসব চারিত্রিক বৈশিষ্ট্য রোগের জন্ম দেয় সে সম্পর্কে আগে থেকে জানা যাবে৷
ফলে রোগ হওয়ার পর রোগের চিকিৎসা করার চেয়ে রোগ যেন না হয় সেই ব্যবস্থা
নেয়া যাবে৷''
জুলাই মাসে এদের জন্ম হলেও সম্প্রতি ‘প্লস ওয়ান' জার্নালে গবেষণার ফলাফল প্রকাশ হওয়ার পর খবরটি জানা যায়৷
গবেষক দলের একজন অ্যালেক্স ট্রাভিস জানান, গত শতকের সত্তরের দশক থেকে আইভিএফ পদ্ধতিতে কুকুরছানা জন্ম দেয়ার চেষ্টা করা হলেও এতদিন সেটা সম্ভব হয়নি৷ কুকুরছানাগুলোর বয়স এখন প্রায় পাঁচমাস এবং তারা সুস্থ আছে বলে জানান তিনি৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন