দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ, এবার ক্লাস এইটের ছাত্রীকে-anandabazar
সংবাদ সংস্থা
ফিরে এল তিন বছর আগের ভয়াবহ সেই রাতের আতঙ্ক। নির্ভয়া কাণ্ডের স্মৃতি
উস্কিয়ে রাজধানীর রাজপথে চলন্ত গাড়িতে এক নাবালিকা ধর্ষণ করল ছ’জন।
বৃহস্পতিবার পশ্চিম দিল্লির রানহোলাতে নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে।
বছর ১৪-র নিগৃহীতা ক্লাস এইটের ছাত্রী। জানা গেছে অভিযুক্ত দু’জনের পূর্বপরিচিত সে। বৃহস্পতিবার, স্কুল পালিয়ে এই দু’জনের সঙ্গে দেখা করে ওই নাবালিকা।
আরও পড়ুন- ধর্ষণ করে খুন, আবার ধর্ষণ, দিল্লিতে ধৃত নাবালক
পুলিশ সূত্রে খবর, ওই দু’জনই প্রথমে তাকে জোর করে গাড়িতে তোলে। বাকি চারজন পরে তাদের সঙ্গে যোগ দেয়। গাড়ির মধ্যেই মেয়েটির উপর পৈশাচিক যৌন অত্যাচার চালায় তারা। পুলিশেরই একটি কন্ট্রোলরুম ভ্যান গাড়িটিকে তাড়া করে মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত ছ’জনের মধ্যে পাঁচ জনকেই ধরে ফেলে পুলিশ। পালিয়েছে একজন। যে গাড়িটি অভিযুক্তরা ব্যবহার করেছিল, জানা গেছে আদতে সেটি একটি কল সেন্টারের। অভিযুক্তদের একজন ওই কল সেন্টারের কর্মী।
এই রানহোলাতেই গত অক্টোবর মাসে গণধর্ষণের শিকার হয়েছিল দু’বছরের একটি শিশু।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন