ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্য মার্কিন নিরাপত্তার জন্য হুমকি - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্য মার্কিন নিরাপত্তার জন্য হুমকি

ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্য মার্কিন নিরাপত্তার জন্য হুমকি ১৪ ডিসেম্বর (রেডিও তেহরান): মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্য আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। কেরি এবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মুসলিম-বিরোধী উগ্র মন্তব্য অত্যন্ত বিপজ্জনক কারণ এমন এক ব্যক্তি প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন যিনি প্রকাশ্যে একটি ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিনা কারণে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের আমেরিকায় প্রবেশে বাধা দেয়া উচিৎ হবে না। কারণ এটি আমেরিকার মূল্যবোধ ও সংবিধান পরিপন্থী। জন কেরি বলেন, ডোনাল্ড ট্রাম্পের এ ধরণের উগ্র বক্তব্য দেশটির পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হবে, কেননা তার এ বক্তব্যকে উগ্র গোষ্ঠীগুলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করতে পারে। চরম মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মুসলমানদেরকে আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন।# রেডিও তেহরান/আরএইচ/এসআই/১৪

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here