রুশ নাগরিকদের ওপর হামলা চালাতে থাইল্যান্ডে ১০ জঙ্গি! - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

রুশ নাগরিকদের ওপর হামলা চালাতে থাইল্যান্ডে ১০ জঙ্গি!

রুশ নাগরিকদের ওপর হামলা চালাতে থাইল্যান্ডে ১০ জঙ্গি!

থাই পুলিশের মুখপাত্র সংপল ওয়াত্তানাচি থাই পুলিশের মুখপাত্র সংপল ওয়াত্তানাচি
 (রেডিও তেহরান): থাইল্যান্ডে অবস্থানরত রুশ নাগরিকদের ওপর হামলা চালাতে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের ১০ সিরিয় সদস্য অক্টোবরে থাইল্যান্ডে প্রবেশ করেছে। থাই পুলিশ এ খবর জানিয়ে বলেছে, মস্কো তাদেরকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে।

থাই পুলিশের ফাঁস হয়ে যাওয়া একটি দলিল থেকে জানা গেছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা তাদেরকে এ তথ্য দিয়েছে।

ফাঁস হওয়া দলিল থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর থাই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন কমান্ডার সব থানাকে ‘জরুরি’ শিরোনামের একটি সতর্কবার্তা পাঠান। ওই বার্তায় বলা হয়, রাশিয়ার ফেডারেল সিউরিটি সার্ভিস বা এফএসবি থাই পুলিশকে জানিয়েছে, রুশ নাগরিকদের ওপর হামলা চালাতে ১৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে সিরিয়ার ১০ জঙ্গি দেশটিতে প্রবেশ করেছে। চিঠিতে বলা হয়, এসব জঙ্গি আলাদাভাবে থাইল্যান্ডে প্রবেশ করেছে। চারজন গেছে দেশটির পাত্তাইয়া শহরে, দু’নজ ফুকেত-এ, দু’জন ব্যাংককে এবং বাকি দু’জন অজানা একটি শহরে। এ কারণে রুশ নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানানো হয় ওই
দলিলে।

তবে থাই কর্তৃপক্ষ বলছে, তারা এখনো জানেনই না যে সিরিয়ার এসব নাগরিক আদৌ থাইল্যান্ডে প্রবেশ করেছে কিনা। থাই পুলিশের মুখপাত্র সংপল ওয়াত্তানাচি ফাঁস হয়ে যাওয়া দলিলের সত্যতা নিশ্চিত করলেও বলেছেন, রাশিয়ার দেয়া তথ্য যাচাই করার প্রয়োজন আছে। কারণ, এখন পর্যন্ত দেশে কোনো অস্বাভাবিক তৎপরতা চোখে পড়েনি। সবকিছুই স্বাভাবিক রয়েছে।

সিরিয়ার সরকারের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে তৎপর দায়েশ জঙ্গিদের অবস্থানে বিমান হামলা শুরু করে রাশিয়া। এরপর নভেম্বরে মিশরের সিনাই উপদ্বীপে একটি রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করে দায়েশ যাতে ২২৪ আরোহীর মৃত্যু হয়। তাকফিরি জঙ্গি গোষ্ঠীটি বিশ্বব্যাপী রাশিয়ার স্বার্থে আঘাত হানারও হুমকি দিয়েছে।#

রেডিও তেহরান/এমআই/৪

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here