তুর্কি মাছ-ধরা নৌকার ওপর রুশ যুদ্ধজাহাজের গুলিবর্ষণ
(রেডিও তেহরান): এজিয়ান
সাগরে একটি তুর্কি মাছ-ধরা জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে
একটি রুশ যুদ্ধজাহাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় (রোববার) এক
বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, তুর্কি নৌকাটি রুশ পানিসীমার ৬০০ মিটারের
মধ্যে চলে আসার পর হালকা অস্ত্র দিয়ে এর প্রতি গুলি চালানো হয়। এ অবস্থায়
মাছ-ধরা নৌকাটি গতিপথ পরিবর্তন করে ফিরে যায়।
এ ঘটনার জের ধরে মস্কোয় নিযুক্ত তুর্কি সামরিক অ্যাটাশেকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
গত মাসে সিরিয়ার আকাশসীমায় তুরস্ক একটি রুশ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার পর থেকে দু’দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন