কেন্দ্রীয়
প্রতিরক্ষামন্ত্রীর পর ভারতীয় বংশোদ্ভূত গুগল সার্চ ইঞ্জিনের কর্তা সুন্দর
পিচাই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী
মন্তব্যের কড়া সমালোচনা করলেন| শুক্রবার একটি ব্লগে তিনি লেখেন, "আমাদের
মূল্যবোধকে যেন কেউ গলা টিপে মারতে না পারে|"
তাঁর
স্পষ্ট কথা, "কেউ মানুন বা না মানুন, আমেরিকা চিরকালই অভিবাসীদের দেশ,
ছিল, আছে ও থাকবে|" যদিও পিচাই সরাসরি ট্রাম্পের নাম করেননি| আমেরিকায়
মুসলিমদের ঢোকা বন্ধ করা উচিৎ বলে কয়েকদিন আগেই মন্তব্য করেন ট্রাম্প|
পিচাই এদিন লেখেন, "গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে অসহিষ্ণুতার চরম নিদর্শন
দেখে আমি মর্মাহত| যারা এধরনের মন্তব্য করেন, তাদের ছাড়াই আমেরিকা ভালো
থাকবে|"

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন