তিরাহ উপত্যকায় স্থলযুদ্ধ করছে পাক বাহিনী
১ মে (রেডিও তেহরান): পাকিস্তানের তিরাহ উপত্যকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এক কর্মকর্তাসহ পাঁচ সেনা এবং ২৭ সন্ত্রাসী নিহত হয়েছে।
পাক নিরাপত্তা সূত্র থেকে বলা হয়েছে,
সন্ত্রাসীদের শক্তিশালী ঘাঁটিতে ঢোকার সময় তুমুল স্থল যুদ্ধ শুরু হয়। নিহত
সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন আজমল বলে এ সূত্র থেকে জানানো হয়েছে।
তিরাহ উপত্যকার অংশ বিশেষে টানা চতুর্থ
দিনের মতো স্থল অভিযান চলছে। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর
নিয়ন্ত্রণ থেকে কিছু এলাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী।
তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র অন্তর্ভুক্ত তারিক আফ্রিদি গোষ্ঠী
২০১০ সাল থেকে ওই এলাকা নিয়ন্ত্রণ করছিল।
রেডিও তেহরান/সমর/১

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন