ইউরোপে নতুন করে ইহুদি বিদ্বেষ বাড়ছে: জার্মান চ্যান্সেলর -রেডিও তেহরান - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৪ মে, ২০১৫

ইউরোপে নতুন করে ইহুদি বিদ্বেষ বাড়ছে: জার্মান চ্যান্সেলর -রেডিও তেহরান

ইউরোপে নতুন করে ইহুদি বিদ্বেষ বাড়ছে: জার্মান চ্যান্সেলর-রেডিও তেহরান

৪ মে (রেডিও তেহরান): জার্মানির চ্যান্সেলর সেদেশে নতুন করে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মিউনিখ শহরে অবস্থিত নাৎসিবাদীদের গণহত্যা কেন্দ্র বন্ধের ৭০তম বার্ষিকী উপলক্ষে দেখা বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন। তিনি যে কোনো অজুহাতে গণহত্যার নিন্দা জানান। মার্কেল বলেন, কেবল ভিন্ন আদর্শে বিশ্বাসী হওয়ার কারণেই দাখাইয়্যু ক্যাম্পে ইহুদিদের ওপর অপরাধযজ্ঞ চালানো
হয়েছিল।

শুধু জার্মানি নয় সমগ্র ইউরোপে ইহুদি বিদ্বেষ নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠার ব্যাপারে মার্কেল সতর্ক করে দেন। মিউনিখ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের সমাবেশে তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের উচিত গণহত্যার মতো অপরাধযজ্ঞের নিন্দা জানানো।

১৯৩৩ সালে দাখাইয়্যু ক্যাম্পে হিটলারের নির্দেশে ইহুদিসহ মোট ৪০ হাজার লোককে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।#

রেডিও তেহরান/আরএইচ/৪

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here