বয়স ১০! একদিনের পুলিশ কমিশনার হল গিরিশ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১ মে, ২০১৫

বয়স ১০! একদিনের পুলিশ কমিশনার হল গিরিশ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ

জয়পুরঃ বৃহস্পতিবার জয়পুরের নতুন পুলিশ কমিশনার হিসেবে অফিসে যোগ দিল গিরিশ শর্মা, তার বয়স ১০বছর। একদিনের জন্য পুলিশ কমিশনারের পদে বসেছিল গিরিশ। তাকে শুরুতে গার্ড অফ অনার দিয়ে অভ্যর্থনা জানানো হয় কমিশনারের দফতরে। তারপর সে কমিশনারের চেম্বারে গেলে, তাকে চেয়ার এগিয়ে দেয় জয়পুরের বর্তমান পুলিশ প্রধান। একদিনের জন্য গিরিশের মনের ইচ্ছে ছিল, শীর্ষস্থানীয় পুলিশের পদে বসার, গতকাল সেই ইচ্ছেই পূর্ণ হল।

একদিনের জন্য গিরিশ শর্মা কমিশনারের পদে বসেছিল। তার পাশের চেয়ারে বসে গিরিশকে তার নতুন দায়িত্ব পালনে সাহায্য করেছেন জয়পুরের বর্তমান পুলিশ কমিশনার শ্রীনিবাস জঙ্গা রাও। কমিশনারের চেয়ারে বসে, গিরিশ রাজস্থানের বেশ কিছু শীর্ষ স্থানীয় পুলিশ অফিসারদের সঙ্গে দেখা করে। তারপর
পুলিশের গাড়ি করে রাজ্যের বিভিন্ন থানা ঘুরে দেখে।ছোট্ট গিরিশ অন্তত একদিনের জন্যেও তার প্রতিদিনের নিয়ম থেকে মুক্তি পেয়েছিলেন, কারণ গিরিশ কিডনির এক গুরুতর রোগে আক্রান্ত। এই রোগ থেকে গিরিশের প্রাণসংশয়ের আশঙ্কাও রয়েছে। হরিয়ানার শিরসা জেলার বাসিন্দা গিরিশ ও তার পরিবার। গত তিনমাস ধরে এসএমএস হাসপাতালে তার চিকিত্সা চলছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একদিনের জন্যও নিজের ইচ্ছেপূরণ করতে সক্ষম হয়েছে গিরিশ।
গিরিশ প্রতিদিন স্কুলেও যেতে পারে না, কারণ তাকে চিকিত্সকদের কড়া নজরদারিতে থাকতে হয় সবসময়। কিন্তু একদিনের জন্য গিরিশ জয়পুরের পুলিশ প্রধানের পদে বসে মারাত্মক খুশি। আর পুলিশের চেয়ারে বসে গিরিশ কি করতে চায়, জানতে চাওয়া হলে, সে বলে, পুলিশ হয়ে সে দুষ্টু লোকদের ধরবে। গান গাইতে ভালবাসে গিরিশ।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here