কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা
অ্যামেরিকায়
বল্টিমোর শহরে কৃষ্ণাঙ্গ আমেরিকান ফ্রেডি গ্রের মৃত্যুর দায়ে কৌঁসুলিরা
ছয়জন পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন।
পুলিশের হেফাজতে থাকাকালীন গত মাসে ফ্রেডি গ্রে’র মৃত্যুর পর শহরে ব্যাপক সহিংসতা হয়েছে।
বল্টিমোরের স্টেট অ্যাটর্নি ম্যারিলিন মসবি এক সংবাদ সম্মেলনে খবরটি ঘোষণা করার পর মানুষজন উল্লাসধ্বনি দেন।
তিনি জানান পুলিশ ভ্যানের ভেতর হাতকড়া ও শৃঙ্খল পরানো মিঃ গ্রে মেরুদণ্ডে আঘাত পেয়ে মারা যান।
পুলিশের হেফাজতে থাকার সময় ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ ফ্রেডি গ্রের মৃত্যু হয়।
এর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ এবং এক পর্যায়ে সেই প্রতিবাদ সহিংস হয়ে উঠে।
কৃষ্ণাঙ্গ তরুণের হত্যাকাণ্ডের পর ছড়িয়ে পড়ে সহিংসতা
রাজ্যের কৌসুলি মেরিলিন মসবি বলেছেন, ফ্রেডি গ্রে’কে আটক করার ঘটনা ছিলো অবৈধ এবং এই হত্যাকাণ্ড নরহত্যা।
তিনি
বলেছেন, পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় মেরুদণ্ডে আঘাত জানিত
কারণে তিনি মারা গেছেন। এসময় তাকে সিট বেল্ট দিয়েও বাঁধা হয়নি।
তিনি
বলছেন, “মি. গ্রে তার ঘাড়ে গুরুতর চোট পেয়েছেন। পুলিশ ভ্যানের ভেতরে
তাকে হাতকড়া ও পায়ে শেকল পরানোর কারণেই তিনি এই আঘাত পেয়েছেন।“
পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে হামলা থেকে শুরু করে সেকেন্ড ডিগ্রি মার্ডার।
এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসার পর বিক্ষোভকারীরা আনন্দে চিৎকার করে উঠে।
বল্টিমোরের কৌসুলি এসময় বিক্ষোভকারীদের শান্তি হওয়ার আহবান জানান।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার স্বার্থেই সবাইকে শান্ত হতে হবে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একজন লেফটেন্যান্ট এবং একজন সার্জেন্ট।
এখন তারা পুলিশের হেফাজতে আছে কিনা সেটাও পরিষ্কার নয়।
তবে মি. গ্রে’র মৃত্যুর পর তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ভ্যান চালকের বিরুদ্ধে সবচে গুরুতর- সেকেন্ড ডিগ্রি মার্ডারের- অভিযোগ আনা হয়েছে।
অন্যদের বিরুদ্ধে আনা হয়েছে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হামলা এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।
পুলিশের ইউনিয়নের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে তারা যথাযথভাবেই তাদের কাজ করেছেন।
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন