ডালাসে কার্টুন প্রদর্শনীতে গোলাগুলিতে দুইজন নিহত
যুক্তরাষ্ট্রের
পুলিশ জানিয়েছে, নবী মুহাম্মদকে নিয়ে আঁকা এক কার্টুন
প্রদর্শনীর বাইরে
গোলাগুলি শুরুর পর পুলিশের গুলিতে দুই অস্ত্রধারী নিহত হয়েছেন।ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
হামলার পর সবাইকে সরিয়ে নিয়ে ওই প্রদর্শনী কেন্দ্র বন্ধ করে দিয়েছে পুলিশ।
বোমার খোঁজে অস্ত্রধারীদের গাড়িগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রদর্শনীতে নেদারল্যান্ডসের ইসলামবিরোধী রাজনীতিবিদ গির্ট ওয়াইল্ডার্সও অংশ নিতে এসেছিলেন।
নবীর কার্টুন নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক হামলা ও হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন