দায়েশের পক্ষে প্রচারণা: ৫৩ ব্যক্তিকে আটক করল ইরানের সাইবার পুলিশ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

দায়েশের পক্ষে প্রচারণা: ৫৩ ব্যক্তিকে আটক করল ইরানের সাইবার পুলিশ

দায়েশের পক্ষে প্রচারণা: ৫৩ ব্যক্তিকে আটক করল ইরানের সাইবার পুলিশ

জেনারেল কামাল হাদিয়ানফার জেনারেল কামাল হাদিয়ানফার
(রেডিও তেহরান): উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের পক্ষে প্রচারণা চালানোর দায়ে ৫৩ ব্যক্তিকে আটক করেছে ইরানের সাইবার পুলিশ। সাইবার পুলিশের কমান্ডার জেনারেল কামাল হাদিয়ানফার  (সোমবার) এ খবর জানিয়ে বলেছেন, ইন্টারনেটে ফার্সি ভাষায় দায়েশের পক্ষে প্রচারণা পরিচালনাকারী ২৮৫টি ওয়েবসাইটকে শনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে ১০৮টি সাইট ইরানের বাইরে থেকে চালানো হয়। তবে ইরানে সবগুলো সাইট বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, দায়েশ’সহ সব সন্ত্রাসী গোষ্ঠীর ওয়েবসাইটের প্রোফাইল পেজগুলো নিবিড় পর্যবেক্ষণে রেখেছে ইরানের সাইবার পুলিশ। চলতি ফার্সি বছরের প্রথম আট মাসে দায়েশ’সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সমর্থনকারী ৩২টি ওয়েবসাইট শনাক্ত ও বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া, গত ২০ মাসে শনাক্ত করা হয়েছে ২৮৫টি
ওয়েবসাইট।

জেনারেল হাদিয়ানফার আরো জানান, টেলিগ্রামে দায়েশের নামে প্রচার চালানোর কাজে ব্যবহৃত ১৭৫টি পেজ বন্ধ করে দেয়া হয়েছে।

ইরানের সাইবার পুলিশের প্রধান বলেন, দেশের ভেতরে দায়েশের পক্ষে প্রচারণা পরিচালনাকারী ৫৩ ব্যক্তিকে গ্রেফতার করে বিচার বিভাগের হাতে তুলে দেয়া হয়েছে। এ ছাড়া আরো কিছু লোক অজ্ঞতাবশত এ কাজ করছিল যাদেরকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। এসব ব্যক্তির বেশিরভাগ ইরানের সীমান্তবর্তী প্রদেশগুলোর অধিবাসী বলেও জানিয়েছেন তিনি।#

রেডিও তেহরান/এমআই/৭

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here