রাশিয়ার সঙ্গে ৩য় বিশ্বযুদ্ধ বাধাতে চায় আমেরিকা: বিশ্লেষক
(রেডিও তেহরান): মার্কিন
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের কর্মসূচি ইঙ্গিত দেয় যে,
রাশিয়ার সঙ্গে আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায়। এ কথা বলেছেন,
আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক, লেখক এবং অনুসন্ধানী সাংবাদিক জোয়াশিম
হ্যাগোপিয়ান। তিনি বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা বাড়ানোর মাধ্যমে
ওয়াশিংটন মস্কোর সঙ্গে যুদ্ধ শুরু করতে চাইছে।
হ্যাগোপিয়ান বলেন, সফরের মধ্যদিয়ে কিয়েভ
সরকারকে আমেরিকা এ বার্তা দিতে চায় যে, ওয়াশিংটন তাদের পাশেই রয়েছে। রোববার
বাইডেন ইউক্রেন পৌঁছান এবং এ নিয়ে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে পাঁচবার
কিয়েভ সফর
করলেন।
সফরের সময় বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট
পেত্রো পোরোশেংকে ও প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিয়ুকের সঙ্গে সাক্ষাৎ
করবেন। এছাড়া, দেশটির সংসদে ভাষণ দেয়ার কথা রয়েছে। হ্যাগোপিয়ান বলেন, এ
সফরের মাধ্যমে বাইডেন কিয়েভকে এ নিশ্চয়তা দিতে চান যে, আমেরিকার অনুগত
পুতুল সরকারের জন্য রাশিয়ার সঙ্গে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ করতেও প্রস্তুত
রয়েছে।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন