স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টায় আই এস! - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টায় আই এস!

স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টায় আই এস!

isis081215লন্ডন: ইরাক–সিরিয়ায় রক্তগঙ্গা বইয়ে, বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসের ঘটনা ঘটিয়ে এবার জঙ্গি সংগঠন আই এস  রাষ্ট্র গঠনের প্রস্তুতি নিচ্ছে। ফঁাস হয়ে গেছে তাদের একটি দলিল, যাতে রাষ্ট্রনীতি থেকে অর্থনৈতিক প্রকল্প, শিক্ষাব্যবস্থা… যাবতীয় পরিকল্পনার বর্ণনা আছে। একদিকে যেমন আই এসের রাষ্ট্র গঠনের পরিকল্পনার খবর, অন্যদিকে চোখ কপালে তোলার আরেক সংবাদ: লন্ডনের টাইম মাগাজিনের বর্ষসেরা ব্যক্তি (পার্সন অফ দ্য ইয়ার) মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় উঠে গেছে আই এস আই এসের প্রধান স্বঘোষিত খলিফা আবু বকর আল  বাগদাদির নাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন, আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প, উবের–এর  সি ই ও ট্রাভিস কীলনিক, ক্যাটলিন জেনারের সঙ্গে টাইম–এর  সংক্ষিপ্ত তালিকায় বাগদাদির নাম থাকায় চমক  সৃষ্টি হয়ে গেছে আন্তর্জাতিক, রাজনৈতিক, কূটনৈতিক, সাংবাদিক মহলে। ইরাক ও সিরিয়ায় দখল  করা অঞ্চল নিয়ে যে রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিচ্ছে আই এস, তাতে স্বাধীন সরকারের যা যা থাকে, সেই অনুযায়ী তারা গড়তে চাইছে সরকারি দপ্তর, কোষাগার
। অর্থনৈতিক প্রকল্প, শিল্প, শিক্ষাব্যবস্থা, কূটনৈতিক ব্যবস্থা এবং পুরদস্তুর সেনাবাহিনী। আই এস জঙ্গিদের এসব  উদ্যোগ ফঁাস হয়েছে তাদের একটি দলিল প্রকাশ হয়ে যাওয়ায়। এই দলিলটি লিখেছেন এক  মিশরীয় তাত্ত্বিক নেতা, আবু আবদুল্লাহ অাল মসরি। দলিলটি লেখা হয়েছে ২০১৪–র জুলাই থেকে অক্টোবরের মধ্যে। দলিলটি হাতে পেয়ে প্রকাশ করেছে গার্ডিয়ান সংবাদপত্র। আমেরিকার জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক চার্লি উইনটার সংবাদমাধ্যমকে বলেছেন, আই এস গভীর রাজনৈতিক পদক্ষেপ করে সুপরিকল্পিতভাবে এগোচ্ছে। স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য ইরাক ও সিরিয়ায় দখলীকৃত অঞ্চলগুলিতে পরিকাঠামো গড়ে তুলছে। এই দলিলে মিশরীয় আই এস নেতা আবদুল্লাহ প্রস্তাব দিয়েছেন, বিদেশ থেকে আসা আই এস  সদস্য এবং স্থানীয়রা এই রাষ্ট্রে একই নাগরিকত্বে পরিচিত হবেন। শিল্প হিসেবে যেসব কারখানা গড়ে তোলা হবে, সেখানে উৎপাদন করা হবে অস্ত্রশস্ত্র এবং খাবারদাবার। শিক্ষাব্যবস্থায় স্কুল তৈরি হবে মুজাহিদদের ধর্মীয় শিক্ষা এবং সময় শিক্ষার জন‍্য। দলিলটিতে এসব  বিবিধ বিষয়ে ১০টি অনুচ্ছেদ রয়েছে। দলিলটির শিরোনাম দেওয়া হয়েছে ‘ইসলামি রাষ্ট্রের প্রশাসনিক নীতিমালা’।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here