অমিতাভ বচ্চন অসুস্থ! আমরা নই, এ হেন দাবি তুলেছেন রাম গোপাল ভার্মা!
সম্প্রতি
প্রকাশিত হয়েছে পরিচালকের আত্মজীবনী 'গানস অ্যান্ড থাইজ'| প্রকাশের আগে
থেকেই বইটিকে নিয়ে শুরু হয়েছে হরেক বিতর্ক| কেন না, বইয়ের পাতায় পাতায়
বলিউডের নানা তারকাদের নিয়ে আপত্তিজনক কথা লিখেছেন রাম গোপাল ভার্মা|
তা, বিগ বি-র অসুস্থতা নিয়ে ঠিক কী বলছেন রাম গোপাল?
সে
কথা বলতে গিয়ে পরিচালক ফিরে গিয়েছেন স্মৃতির জগতে| বলছেন, 'নিঃশব্দ' ছবিটা
করার কথা| সেই সময়ে বিগ বি-কে মেক-আপ করাতে গিয়ে মেক-আপ ম্যান না কি
বলেছিলেন, এ ছবি চলবে না| আর, সেটাই হয়!
কারণ
হিসেবে রামু দর্শাচ্ছেন দর্শকের মানসিকতাকে| তাঁর দাবি, দর্শক বিগ বি
অভিনীত চরিত্রটার সঙ্গে একাত্ম বোধ করতে পারেনি! তার দায়ও তিনি চাপিয়েছেন
বিগ বি-র ঘাড়েই! এখানেই এসেছে অসুস্থতার কথা| রামুর দাবি, সাফল্যের শিখরে
থাকার জন্য অমিতাভ বচ্চন সব সময়েই একটা মানসিক অসুস্থতা নিয়ে ঘোরাফেরা
করেন! ছবি না চললে তিনি নিজের ব্যর্থতা মেনে নিতে পারেন না| দোষ দেন
পরিচালককে|
ঠিক যেমনটা
হয়েছিল 'আগ' ছবির ক্ষেত্রে| আত্মজীবনীর 'মাই লাভ অ্যাফেয়ার উইথ বিগ বি'
অধ্যায়ে যে কথাটা লিখেছেন রাম গোপাল| অভিযোগ করেছেন, বিগ বি তাঁর উপর আস্থা
হারিয়েছিলেন| কিন্তু, নিজের অভিনয়ের প্রতিও যে তাঁর আস্থা ছিল না, সেটা
একবারের জন্যও স্বীকার করেননি তিনি|

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন