ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের নিন্দা জানালেন প্রেসিডেন্ট রুহানি
(রেডিও তেহরান): মার্কিন
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড
ট্রাম্পের মুসলিম ও অভিবাসী বিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে
লড়াইয়ের অজুহাতে যারা মুসলমানদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করে তারাই মূলত
সন্ত্রাসীদের সমর্থক।
প্রেসিডেন্ট রুহানি বলেন, “দুঃখজনকভাব
আজকের বিশ্বে কোনো কোনো ব্যক্তি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে
ঘোষণা করছেন যে, কিছু কিছু দেশে মুসলমানদের ঢুকতে দেয়া হবে না। এসব
বক্তব্য তারাই দিচ্ছেন যারা মূলত সন্ত্রাসবাদের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক।”
ইরানের মন্ত্রিসভার বৈঠকে তিনি এ বক্তব্য দেন। প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে
বলেছেন, যারা সন্ত্রসবাদের মদদ দিচ্ছেন তাদেরকে সন্ত্রাসীদের বর্বর
কর্মকাণ্ডের দায় নিতে হবে।
কয়েকদিন আগে এক নির্বাচনী প্রচারণা সভায়
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় সন্ত্রাসের জন্য মুসলমানরা দায়ী এবং
প্রয়োজনে তাদেরকে দেশটিতে ঢোকা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। তার এ
বক্তব্যে বিশ্বব্যাপী সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন