‘কোপ মাটিতে পরবে না’, মুজাহিদুল ইসলাম সেলিমকে হুমকি - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

‘কোপ মাটিতে পরবে না’, মুজাহিদুল ইসলাম সেলিমকে হুমকি

নতুন বার্তা ডেস্ক

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে তার ব্যক্তিগত ই-মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ই-মেইলটি পাঠানো হয়। তিনি আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেটি দেখতে পান। এ বিষয়ে দলের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সিপিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিশন জিহাদের নায়েবে আমির পরিচয় দিয়ে জনৈক নিজাম উদ্দিন সিপিবির সভাপতির ব্যক্তিগত ই-মেইলে প্রাণনাশের হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে মুজাহিদুল ইসলাম সেলিমের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে দলটি।
সিপিবির সভাপতিকে প্রাণনাশের হুমকির বিষয়টি জানিয়ে শাহবাগ থানায় জিডি করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাজ্জাদ জহির চন্দন। শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

ই-মেইল বার্তায় নানা বিষয়ে লেখার পর শেষ লাইনে বলা হয়েছে, ‘কোপ মাটিতে পরবে না।’

পুরো চিঠি
আসসালামু আলাইকুম জনাব সেলিম,
ইদানীং আপনার কথার তুবড়ি ফুটানো দেখে যার পর নাই আনন্দিত ও বিস্মিত হইতেছি। দেশের রাজনীতি, রাজনৈতিক দায়িত্ব কর্তব্য নিয়া জ্ঞানগর্ভ আলাপ আলোচনা করিতেছেন,কিন্তু কাজের কাজ ত কিছুই হইতেছেনা। আসল সমস্যা পাশ কাটিয়া যাইতেছেন। আসলে আপনাদের মত মাথামোটা বুদ্ধিজীবীরা শুধু প্রগলভতা ই জানে, সঠিক পথের দিশা আপনারা দিতে পারেন না,পারবেন ও না।এই জন্য দেশের আজ এই অবস্থা।দেশে আইনের শাসন নাই,মানুষের জান মাল এর নিরাপত্তা নাই, স্বৈরাচারী সরকার ক্ষমতায়, যুদ্ধঅপরাধী দের বিচারের নামে নিরীহ,নির্দোষ আলেম ওলামা,দেশপ্রেমিক আস্তিক বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, অথচ তখন আপনাদের মুখবন্ধ।কিছুই বলিতেছেন না আপনারা।আজ নাস্তিকরা দেশের ঈমান আকিদার উপর আঘাত হানিয়া যাইতেছে অথচ আপনারা নির্বিকার।আপনারা নিজেরাই নাস্তিকতার বড় পৃষ্ঠপোষক।প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় কে আপনারা নাস্তিক তৈরির উর্বর ভুমি বানাইয়াছেন।দেশ কে পাকিস্তান বিদ্বেষী হিসেবে পরিচিত করাইতেছেন,অথচ আপনারা জ্ঞানপাপী তথাকথিত শিক্ষক(আমি বলি শিক্ষক নামের কলংক) এটা বুঝিতেছেন না যে আজ যদি আমরা পাকিস্তান এর অংশ হইয়া থাকিতাম তবে অনেক উন্নত জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করিয়া থাকিতাম।দেশ স্বাধীন করিয়া বড় ভুল করিয়াছে আপনাদের প্রজন্ম, যার খেশারত আমরা দিতেছি।আপনার মারফত একটা দাবি দেশবাসী ও দেশের অবৈধ সরকার মারফত পেশ করিতে চাই অবিলম্বে দেশে শরিয়া আইন চালুর ব্যাপারে জনমত গড়িয়া তুলিতে প্রচারণা শুরু করুন,হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য় থেকেই এই   যাত্রা শুরু,যাতে করে আপনাদের দেখাদেখি অন্যরাও এই পথে আসে।নিজে ত গুনাহগার হইয়াছেন, অন্যকে আর করিবেন না।আর যদি না করেন তবে জেনে রাখেন আপনি এবং আপনার মত মাথামোটা বুদ্ধিজীবী রা আমাদের নাগালের মধ্যেই আছেন। কোপ মাটিতে পরবে না।

নিজাম উদ্দিন
নায়েবে আমির, মিশন জিহাদ 
০১৭৪৭২৩৩০৭০              

নতুন বার্তা/এসএ
 

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here