ভয় দেখিয়ে আমেরিকাকে সন্ত্রস্ত করা যাবে না :ওবামা - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

ভয় দেখিয়ে আমেরিকাকে সন্ত্রস্ত করা যাবে না :ওবামা

ভয় দেখিয়ে আমেরিকাকে সন্ত্রস্ত করা যাবে না :ওবামা-voabangla

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ তাঁর সাপ্তাহিক ভাষণে বলেন , আমাদের হৃদয় পড়ে রয়েছে স্যান বার্নারপিনোর জনগণের কাছে , আরেকটি আমেরিকান সমাজ যারা অকথ্য সহিংসতার শিকার হয়েছে। বুধবার ক্যালিফোর্নিয়ার একটি সমাজ সেবা দপ্তরে এক দম্পতি যে হত্যাযজ্ঞ চালিয়েছে ওবামা সেই প্রসঙ্গে বলছিলেন। তিনি বলেন যে প্রেসিডেন্ট হিসেবে তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে আমেরিকান জনগণের নিরাপত্তা ও সুরক্ষা । তিনি বলেন এই ঘটনায় আমেরিকান হিসেবে আমাদের সকলের একতাবদ্ধ হওয়া উচিৎ। তিনি আরও বলেন যে একটি মুক্ত স্বাধীন সমাজ , যা আমাদের মূল্যবোধের অন্তর্গত তাকে আমরা তুলে ধরবো। আমরা শক্তিশালী এবং আমরা ঘুরে দাঁড়াতে জানি। আমাদেরকে সন্ত্রস্ত করা যাবে
না।

এ দিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা বিউরো বা এফ বি আই ক্যালিফোর্নিয়ার ঘটনাকে সন্ত্রাসবাদী কর্মকান্ড বলেই দেখছে। এফ বি আই ‘এর লস এঞ্জেলিস দপ্তরের সহকারী প্রধান ডেভিড বৌডিচ শুক্রবার জানান যে  এই হত্যাযজ্ঞ যে বিস্তারিত পরিকল্পনা করে করা হয়েছে সে সব লক্ষণসহ বিভিন্ন রকমের প্রমাণ পাওয়া গেছে যে এটি সন্ত্রাসবাদীদের কাজ ।
বৌডিচ কোন সুনির্দিষ্ট প্রমাণ সম্পর্কে কথা বলতে চাননি তবে তিনি বলেছেন যে এ সবের মধ্যে রয়েছে হত্যার ঐ স্থানের কাছে আবর্জনার পাত্রে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলা একটি মোবাইল ফোন। তিনি বলেন সন্দেহভজন এই দু জনের সঙ্গে অন্যান্যদের টেলিফোনে যোগাযোগ হয়েছে এবং ফোন সম্ভাব্য দারুণ কোন তথ্য দিতে পারতো।
বৌডিচ আরও বলেন যে তিনি ফেইসবুকের পোস্টিং দেখেছেন যেখানে এই হত্যাযজ্ঞে সম্পৃক্ত পাকিস্তানি স্ত্রী তাশফিন মালিক , কথিত ইসলামিক স্টেটের প্রতি তার আনুগত্য প্রকাশ করেছে। গোলাগুলি যখন শুরু হয় প্রায় সেই রকম সময়ো এই বার্তাটি ফেইস বুকে পোষ্ট করা হয়। তবে বৌডিচ বলেন আর কোন তথ্য তিনি জানাতে পারছেন না।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here