কোনিও হোশির খুনিই খাদেম হত্যায় জড়িত: পুলিশ
রংপুর ব্যুরো
নতুন বার্তা ডটকম
রংপুর: জাপানি নাগরিক কোনিও হোশি, মাজারের খাদেম রহমত আলী হত্যা এবং বাহাই সম্প্রদায়ের নেতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা রুহুল আমীন হত্যাচেষ্টার সঙ্গে জেএমবি জড়িত বলে জানিয়েছেন রংপুর রেঞ্জ ডিআইজি হুমায়ুন কবির। কোনিও হোশিকে জেএমবি নেতা মাসুদ রানা নিজেই শ্যুট করে বলে আদালতে জবানবন্দি দিয়েছেও বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
নতুন বার্তা ডটকম
রংপুর: জাপানি নাগরিক কোনিও হোশি, মাজারের খাদেম রহমত আলী হত্যা এবং বাহাই সম্প্রদায়ের নেতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা রুহুল আমীন হত্যাচেষ্টার সঙ্গে জেএমবি জড়িত বলে জানিয়েছেন রংপুর রেঞ্জ ডিআইজি হুমায়ুন কবির। কোনিও হোশিকে জেএমবি নেতা মাসুদ রানা নিজেই শ্যুট করে বলে আদালতে জবানবন্দি দিয়েছেও বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
গেলো ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রংপুর মহানগরীর উপকণ্ঠ কাউনিয়ায়র কাচুআলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কোনিও।
৮ নভেম্বর সকাল সাড়ে আটটায় রংপুর বাহাই কেন্দ্রের পরিচালক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী রুহুল আমীনকে নগরীর আইডিয়াল মোড়ে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়।
১০ নভেম্বর রাত সাড়ে ১০টায় কাউনিয়ার চৈতার মোড় বাজে মজকুর মাশরুম পাড়ায় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে স্থানীয় ওষুধ ব্যবসায়ী ও সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী।
এই তিনটি ঘটনাতেই উগ্রমৌলবাদি সংগঠন জেএমবি জড়িত বলে জানালেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি হুমায়ুন কবির।
ডিআইজি হুমায়ুন কবির জানান, কোনিও হোশি হত্যাকাণ্ডসহ তিনটি ঘটনাতেই উগ্র মৌলবাদী জেএমবি জড়িত। এই তিনটি ঘটনারই প্রধান অভিযুক্ত জেএমবি নেতা মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। সে নিজেই আদালতে ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মাসুদ রানা নিজেই কোনিও হোশিকে শ্যুট করেছে বলেও জানান ডিআইজি।
তিনি জানান, আদালতে দেয়া জিএমবি নেতা মাসুদ রানার স্বীকারোক্তির পক্ষে সকল ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। পরিকল্পনাকারীসহ সকলকে সাসপেক্ট করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ও বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। সবাই গ্রেফতার হওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
কোনিও হোশি হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে কোনিও হোশি হত্যাকাণ্ডের ঘটনায় তার ব্যবসায়ীক বন্ধু হুমায়ুন কবির হীরা, বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লব, ভরসা কাজল, কালা রুবেল ও মেরিল সুমনকে গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
ডিআইজি জানান, একটি ঘটনাকে সঠিকভাবে বের করে আনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত, গ্রেফতার, আটক করা হয়েছে। যথাসময়ে এসব বিষয়ে খোলাসা করা হবে জানান তিনি।
পুলিশের একাধিক সূত্র জানায়, জেএমবি নেতা মাসুদ রানাকে গ্রেফতারের পর গত ৩ ডিসেম্বর মাসুদ রানার বাড়ির পুকুরে অভিযান চালিয়ে ৫৪টি হাতবোমা, চাকু, কৌটা, লোহাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। মাসুদ রানা পীরগাছার পশুয়া টাঙ্গাইলপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে।
নতুন বার্তা/এএইচ/জিহ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন