২০০ মার্কিন সেনা ঢুকেছে ইরাকে; লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে সংশয় - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

২০০ মার্কিন সেনা ঢুকেছে ইরাকে; লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে সংশয়

২০০ মার্কিন সেনা ঢুকেছে ইরাকে; লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে সংশয়

২০০ মার্কিন সেনা ঢুকেছে ইরাকে; লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে সংশয়
(রেডিও তেহরান): ইরাকের আল-আনবার প্রদেশের ‘এইন আল-আসাদ’ বিমান ঘাঁটিতে দুইশ’ মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। ইরাকি দৈনিক ‘আল-মাদা’ এ তথ্য জানিয়েছে। আইএসআইএল বা দায়েশ-কে মোকাবেলার লক্ষ্যে তাদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে বলে দাবি করছে আমেরিকা।
 তবে এটাকে অজুহাত হিসেবে দেখছে ইরাকিরা।
এরইমধ্যে ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য কাসিম আল আরাজি মার্কিন সেনা প্রবেশের বিরোধিতা করে বলেছেন, মার্কিনীরা ইরাকে আইএসআইএল বা দায়েশকে শক্তিশালী করতে সব ধরনের পন্থা অবলম্বন করছে এবং তারা চায় ইরাকে যুদ্ধ দীর্ঘায়িত হোক।


তবে আমেরিকা রামাদিতে দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনা পাঠানোর পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার মোতায়েনের ঘোষণা দিয়েছে। যদিও সম্প্রতি স্বেচ্ছাসেবী যোদ্ধাদের সহায়তায় ইরাকি বাহিনী রামাদিতে ব্যাপক সাফল্য পেয়েছে। গতকাল তারা কৌশলগত আত্তামিম এলাকার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানিয়েছে। #

তেহরান রেডিও/এসএ/১০

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here