সঙ্গমের মুহূর্তে গ্রেনেড বিস্ফোরণ! তাও আবার পরিকল্পনামাফিক!
বিছানা
নয়, বিস্ফোরণ ঘটল গাড়িতে৷ স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে বিস্ফোরক বোঝাই
গাড়ি উড়িয়ে দিলেন ২৮ বছরের রাশিয়ান যুবা নিকিতা বব্রভস্কায়া৷ পরিচয়,
রাশিয়ার পার্লামেণ্টের সদস্য ওকসানার স্বামী৷ ওকসানা তাঁকে প্রতারিত করছেন,
এই সন্দেহেই স্ত্রীর সঙ্গে সঙ্গমরত অবস্হায় নিজেদের খতম করে দিলেন নিকিতা৷
প্রেম-প্রতারণা-সন্দেহ-খুন-আত্মহত্যা
– ডিটেকটিভগল্পের থিম নয়, থ্রিলার ছবির প্লটও নয়৷ রোমহর্ষক ঘটনাটি ঘটেছে
রাশিয়ায়৷ সে দেশের হেভিওয়েট রাজনীতিবিদ ওকসানা ও তাঁর স্বামীর সঙ্গমরত
ঝলসানো অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি এসইউভি-র ভিতর
থেকে৷ জানা গিয়েছে, নিকিতাই গাড়িতে বিস্ফোরক রেখে দেন৷ চেয়েছিলেন, গাড়ির
পিছনের আসনে তাঁদের মিলনের সময় বিস্ফোরণ ঘটুক৷ মৃত্যু হোক একসঙ্গে৷ ৩০
বছরের ওকসানা ছিলেন ভ্লাদিমির পুতিন সরকারের পার্লামেণ্টের সদস্য৷ রাশিয়ার
সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের প্রাক্তন অফিসার নিকিতা৷ তাঁদের তিন
বছরের একটি মেয়ে আছে৷
একটি
সংবাদ মাধ্যমের দাবি, সম্প্রতি এক ধনী যুবকের প্রেমে পড়েন ওকসানা৷ তাঁদের
ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানতে পেরে রেগে যান নিকিতা৷ এরপরই তিনি আত্মঘাতী
বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের মৃত্যুর পরিকল্পনা করেন৷ জানা গিয়েছে, পরিকল্পনামতো
গাড়িতেই গ্রেনেড লুকিয়ে রেখেছিলেন নিকিতা৷ স্ত্রীকে গাড়িতে তুলে তাঁর
বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে ঝগড়া শুরু করেন৷ তারপরই জোর করে ওকসানার সঙ্গে
শারীরিক সম্পর্কে লিপ্ত হন৷ এরপরই বিস্ফোরণ ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা
জানিয়েছেন, ঘটনাস্হলে পৌঁছে নিকিতা-ওকসানার ছিন্নভিন্ন দেহ দেখতে পান
তাঁরা৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন