তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কন্স্যুলেটে হামলার আশঙ্কা: সতর্ক আমেরিকা
(রেডিও তেহরান): মার্কিন
কর্মকর্তারা তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত আমেরিকার কন্স্যুলেট ভবনে
সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে তারা ওই শহর ত্যাগ
করার জন্য মার্কিন নাগরিকদেরকে পরামর্শ দিয়েছেন।
স্পুতনিক বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আমেরিকার পররাষ্ট্র নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদ এক বিবৃতিতে বলেছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী ইস্তাম্বুলে মার্কিন কন্স্যুলেট ও রাজধানী আঙ্কারায় দূতাবাসে হামলার আশঙ্কা দেখা দেয়ায় নিজ দেশের নাগরিকদেরকে আপাতত ওই দুই ভবনের আশেপাশে যাওয়া থেকে বিরত থাকতে বলা
বিবৃতিতে তুরস্কের অন্যান্য স্থানেও চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।
গত ১০ অক্টোবর তুরস্কে ভয়াবহ দু’টি
আত্মঘাতি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ ব্যক্তি নিহত হওয়ার পর দেশজুড়ে
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।#
রেডিও তেহরান/আরএইচ/৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন