মোদি কট্টর হিন্দুত্ববাদী, ই-বুকে অভিযোগ তুলল আইএসআইএস sangbadpratidin.in
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হিন্দু কট্টরবাদী' বলে সরাসরি আক্রমণ করল
আইএস জঙ্গিরা৷ ‘ব্ল্যাক ফ্ল্যাগস ফ্রম ইসলামিক স্টেট' নামে একটি ই-বুকে
মোদিকে নিশানা করে জঙ্গিরা লিখেছে, "মোদি একজন ডানপন্থী হিন্দু কট্টরবাদী৷
যে অস্ত্র পুজো করে৷ আগামিদিনে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে ডাক দেওয়ার জন্য
নিজের দলকে এখন প্রস্তুত করছে৷"
ভারতে
গোমাংস বিতর্ক নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে আইএস৷ অনলাইনে সদ্য প্রকাশিত এই
ই-বুকে নন-মুসলিম দেশে বসবাসকারী সংখ্যালঘু মুসলিমদের সতর্ক করে বলেছে,
আইএস জঙ্গিরা আসার পর সেই দেশের সংখ্যাগরিষ্ঠরা তাদের শত্রূর চোখে দেখে৷
একইসঙ্গে লেখা হয়েছে, নিরপেক্ষ সরকারের কাজে অসন্ত্তষ্ট হয়ে অনেক দেশ আবার
ডানপন্থী কট্টরবাদী দলের শাসনে রয়েছে৷ সেইসব দল দেশের মানুষকে পুরনো গৌরব
ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে৷ নাম না করে এ ক্ষেত্রে জঙ্গিরা মোদি
সরকারকে টার্গেট করেছে বলে অনুমান একাংশের৷ ভারতে হিন্দুবাদী দলের
আগ্রাসনের কথা উল্লেখের পাশাপাশি জার্মানিতে আরিয়ান নিও-নাত্সি রাজনৈতিক
দল, ফ্রান্সের ইউকেআইপি ও ন্যাশনাল ফ্রণ্টকেও ই-বুকটিতে আক্রমণ করা হয়েছে৷
অন্যদিকে প্যারিসে আইএস জঙ্গিদের হামলার জবাব দিতে সিরিয়ায় বিমানহানা
চালানোর বিষয়ে সরকারিভাবে অনুমতি পেয়েছে ব্রিটেন৷ সিরিয়ায় আইএস জঙ্গিঘাঁটি
ধবংসের জন্য ব্রিটিশ সেনাদের অভিযান চালানোর জন্য এদিন ব্রিটিশ পার্লামেণ্ট
অনুমতি দিয়েছে৷
ভারতে
গোমাংস ইস্যু প্রসঙ্গে ই-বুকটিতে বলা হয়েছে, "হিন্দুদের আন্দোলনের জন্য যে
মুসলিম গোমাংস খাচ্ছেন তাঁদের হত্যা করা হচ্ছে৷" উত্তরপ্রদেশের গৌতম বু
নগরে মহম্মদ আকলাখ খুনের ঘটনা টেনেই এ কথা লেখা হয়েছে৷ ইংরেজিতে লেখা
বইটিতে আইএস জঙ্গিরা প্রধানমন্ত্রী মোদির নামের আগে ‘প্রাইম মিনিস্টার'-এর
বদলে বারবার ‘প্রেসিডেণ্ট' বলে উল্লেখ করেছে৷ অনলাইনে সোশ্যাল মিডিয়ার
মাধ্যমে যেভাবে আইএস জঙ্গিরা নিজেদের সমর্থকের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে
তা রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাসদমন অভিযানের গোয়েন্দাদের কাছে৷
জঙ্গি কার্যকলাপে উৎসাহিত করতে এভাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতি
ঘৃণার মনোভাব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আইএস জঙ্গিরা৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন