জঙ্গি যোগের আশঙ্কায় বিশ্বভারতীর ভিনদেশী শিক্ষার্থীদের ওপর গোয়েন্দা নজরদারি-voabangla.
জঙ্গি যোগের আশঙ্কায় এবার রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ভিনদেশী পড়ুয়াদের উপর নজরদারি শুরু করল গোয়েন্দারা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা তৎপরতা শুরু করেছে। গোয়েন্দাদের আশঙ্কা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানে সুযোজ বুঝে জঙ্গি সংগঠন ঘাঁটিও গাড়তে পারে। ইতিমধ্যে পড়ুয়াদের ব্যবহৃত স্যোশাল নেটওর্য়াক সাইটের ওপরেও নজর রাখা হচ্ছে। জঙ্গি দের যোগাযোগের যে অন্যতম মাধ্যম বিদেশী মেধাবী ছাত্র ছাত্রীরাই তার তথ্য আগেই হাতে পেয়েছে
গোয়েন্দারা।
ফলে গোটা বিশ্বের সাথে সাম্প্রতিক কালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গি যোগ সাজসের যে সব ঘটনাবলী ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই এবিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরকে রির্পোট পাঠিয়েছে সর্তকতা গ্রহন করার জন্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন