বিমানঘাঁটিতে তল্লাশির সময় গ্রেনেড বিস্ফোরণে নিহত লেফটেন্যান্ট কর্নেল - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬

বিমানঘাঁটিতে তল্লাশির সময় গ্রেনেড বিস্ফোরণে নিহত লেফটেন্যান্ট কর্নেল

বিমানঘাঁটিতে তল্লাশির সময় গ্রেনেড বিস্ফোরণে নিহত লেফটেন্যান্ট কর্নেল

বিমানঘাঁটিতে তল্লাশির সময় গ্রেনেড বিস্ফোরণে নিহত লেফটেন্যান্ট কর্নেল
 (রেডিও তেহরান): ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় তল্লাশি চালাতে গিয়ে জাতীয় নিরাপত্তা গার্ড (এনএসজি)-র এক লেফটেন্যান্ট কর্নেল নিহত হয়েছেন।আজ (রোববার) সকালে বিমানঘাঁটিতে তল্লাশি চালানোর সময় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে নিহত হন নিরঞ্জন ই কুমার নামে এনএসজির ওই কর্মকর্তা। এ ঘটনায় আহত হন অন্য আরো ৩ জওয়ান।

এদিকে, মিডিয়া সূত্রে প্রকাশ লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন ই কুমারসহ বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় এ পর্যন্ত ৭ জওয়ান নিহত হয়েছে। যদিও  (রোববার) দুপুরে ‘আজতক’ হিন্দি টেলিভিশন নিউজ চ্যানেল জানিয়েছে গতকাল শনিবার থেকে এ পর্যন্ত সেনা কর্মকর্তাসহ মোট ১১ জওয়ান নিহত হয়েছে। সরকারি সূত্র থেকে অবশ্য এ তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। চ্যানেলটিতে ১৫ জওয়ান আহত হওয়ার কথাও জানানো হয়েছে।


শনিবার ভোর থেকে পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসীদের সঙ্গে ১৭ ঘণ্টা ধরে বন্দুক যুদ্ধ চলার পর ৪ জন সন্ত্রাসী নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অবশ্য গতকালই টুইটার বার্তায় ৫ সন্ত্রাসীকে খতম করার কথা জানিয়েছিলেন। পরে অবশ্য সেই বার্তা মুছে ফেলা হয়। ফলে নিহত সন্ত্রাসীদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

আজ সকালে পাঠানকোটের ওই বিমানঘাঁটিতে ফের নতুন করে গুলির শব্দ শোনা গেলে চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও পরে জানা যায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরাই সন্দেহজনক কিছু দেখে ওই গুলি চালিয়েছিল। ১৫ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনী ব্যাপক তলাশি শুরু করেছে। পাঞ্জাবের সড়ক ও আকাশপথে চলছে কড়া নজরদারি। বিভিন্ন এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে টহলদারি চালানো হচ্ছে।#

রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/৩

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here