থারমাল ইমেজারের সাহায্যেই ধরা পড়েছিল জঙ্গিদের গতিবিধি - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬

থারমাল ইমেজারের সাহায্যেই ধরা পড়েছিল জঙ্গিদের গতিবিধি


সেনাবাহিনীর হাতে থাকা অত্যাধুনিক ‘থার্মাল ইমেজার'-এর সাহায্যেই পাঠানকোটে জঙ্গিদের গতিবিধি প্রথম নজরে এসেছিল৷ রাত তখন তিনটে৷ চারদিক ঘন কুয়াশায় ঢাকা৷ নিকষ কালো অন্ধকারে ছেয়ে রয়েছে চারদিক৷ এরই মধ্যে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে ঢোকার চেষ্টায় পাঁচ জঙ্গি৷ চালকবিহীন ড্রোন ও ইজরায়েলি প্রযুক্তিতে তৈরি চালকবিহীন হেরন বিমান গা ঢাকা দেওয়া এই জঙ্গিদের প্রথমে চিহ্নিত করেছিল৷
পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে মূলত বাহিনীর মিগ-২১, ‘বাইসন' ফাইটার এমআই-৩৫-র মতো অত্যাধুনিক কপ্টার থাকে৷ ভারতীয় বায়ুসেনার মূল্যবান সম্পদ বহুমুখী মারণক্ষমতা সম্পন্ন এমআই ২৫ এবং এমআই ৩৫ কপ্টারগুলি ধ্বংস করতে এসেছিল পাক জঙ্গিরা৷ কিন্তু তাদের এই দুঃসাহসিক চেষ্টা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী৷ শেষ পর্যন্ত জঙ্গিরা ওই সুরক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি৷ হেরন ও ড্রোন এই দুই চালকবিহীন বিমানে থাকা ‘থার্মাল ইমেজার' নামে যন্ত্রে ধরা পড়ে জঙ্গিদের গতিবিধি৷ কোনও প্রাণীর শরীরে যে তাপ উৎপন্ন হয় তা থেকেই এই যন্ত্র ওই প্রাণীর নির্ভুল অবস্থান জানাতে পারে৷

ঘুটঘুটে অন্ধকারেও থার্মাল ইমেজার যে কোনও ছোটবড় প্রাণীর সামান্য নড়াচড়াও স্পষ্ট ধরে ফেলে৷ এদিনও নিখুঁতভাবেই পাঁচ জঙ্গির গতিবিধি ধরে ফেলে থার্মাল ইমেজার বহনকারী হেরন ও ড্রোন৷ ফলে অন্ধকারে গা ঢাকা দেওয়া পঞ্চম জঙ্গিকে খুঁজে বের করে সহজেই খতম করা হয়৷ 

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here