দিল্লিতে ঢুকে আছে দুই জইশ জঙ্গি, চূড়ান্ত সতর্কতা জারি - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬

দিল্লিতে ঢুকে আছে দুই জইশ জঙ্গি, চূড়ান্ত সতর্কতা জারি

দিল্লিতে ঢুকে আছে দুই জইশ জঙ্গি, চূড়ান্ত সতর্কতা জারি-anandabazar

সংবাদ সংস্থা


বড়সড় নাশকতা ঘটানোর জন্য জইশ-এর দুই জঙ্গি দিল্লিতে ঢুকে পড়েছে। গোপন সূত্রে এমন খবর আসার পরই রাজধানীতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে দিল্লি পুলিশ প্রশাসন। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। এই পরিস্থিতিতে এ দেশে সম্ভাব্য জঙ্গি হানাদারি রুখতে আর গোপনে ওই সন্ত্রাসবাদীদের পাকিস্তানি মদত বন্ধ করতে কী কী করণীয়, তা নিয়ে রবিবার প্রাক্তন বিদেশসচিব ও বিভিন্ন সময়ে ইসলামাবাদে পাঠানো ভারতীয় দূতদের সঙ্গে আলোচনা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
ও দিকে, রবিবার সমস্ত পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন পুলিশ কমিশনার বি এস বাসি। তিনি টুইট করে দিল্লিবাসীদের বলেন, “কোনও সন্দেহজনক বস্তু বা ব্যক্তিকে দেখলেই আপনারা সঙ্গে সঙ্গে ফোন করুন ১০০ এবং ১০৯০ নম্বরে।”

এ দিন সকালেই রাজধানীতে হুমকি আসে ৭২ ঘণ্টার মধ্যেই ট্রেনে বিস্ফোরণ ঘটানো হবে। তার পরই দিল্লিগামী সমস্ত ট্রেনগুলিতে জোর কদমে তল্লাশি চালানো হয়। এই ঘটনার পর রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইট করে রেলপুলিশের ডিজিকে নির্দেশ দেন নিরাপত্তা বাড়ানোর জন্য। অন্য দিকে, নিরাপত্তা বাড়ানো হয়েছে দেশের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিগুলিতে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here