দিল্লিতে জৈশ জঙ্গি? বোমাতঙ্ক শতাব্দীতে - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬

দিল্লিতে জৈশ জঙ্গি? বোমাতঙ্ক শতাব্দীতে

দিল্লিতে জৈশ জঙ্গি? বোমাতঙ্ক শতাব্দীতে

- aajkaal.in

Security at New Delhi Railway stationদিল্লি:পাঠানকোটে জঙ্গি হামলার পর আতঙ্ক এখন রাজধানীতে। রবিবার ভোরেই খবর এসেছিল দিল্লি স্টেশনে ও দিল্লি থেকে লখনউগামী শতাব্দী এক্সপ্রেসে বোমা রয়েছে। পরে যুক্ত হল আরও এক বিস্ফোরক তথ্য, দিল্লিতে ঢুকে পড়েছে দুই জৈশ–ই–মহম্মদ জঙ্গি। এদের নাকি বড়সড় হামলার পরিকল্পনা রয়েছে। গোপন সূত্রে এমন খবর আসার পরই রাজধানীতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে দিল্লি পুলিস প্রশাসন। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে। আতঙ্কের প্রহর শুরু হয় রবিবার সকাল থেকেই। হুমকি আসে, ৭২ ঘণ্টার মধ্যেই দিল্লির ট্রেনে বিস্ফোরণ ঘটানো হবে। হুমকির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে দিল্লির রেল ব্যবস্থা, দীর্ঘক্ষণ আটকে থাকে একাধিক ট্রেন। মুম্বই পুলিসের সন্ত্রাস দমন শাখা দিল্লি পুলিসের কাছে একটি ই–মেল করে জানায়, দিল্লি থেকে কানপুরগামী ট্রেনে বোমা থাকতে পারে। সঙ্গে সঙ্গে দিল্লি পুলিসের পক্ষ থেকে পুরনো ও নতুন দিল্লি স্টেশনে তল্লাশির অনুরোধ করা হয়। রেল পুলিস, বম্ব স্কোয়াড শুরু করে তল্লাশি। স্টেশন চত্বরে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশিতে অবশ্য সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। বোমাতঙ্ক ছড়ায় দিল্লি থেকে লখনউগামী শতাব্দী এক্সপ্রেসেও।
সকাল ৬.১০–এ দিল্লি স্টেশন ছেড়ে যাওয়ার পরেই দিল্লি থেকে গাজিয়াবাদ স্টেশনে ফোন করে জানানো হয়, শতাব্দী এক্সপ্রেসে বোমা থাকতে পারে। সকাল ৬.২৩–এ গাজিয়াবাদ স্টেশনে শতাব্দী এক্সপ্রেস প্রবেশ করার পরেই শুরু হয় তল্লাশি। ট্রেন থেকে নেমে যেতে বলা হয় সমস্ত যাত্রীকে। প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পরে, ৭.৪০–এ ট্রেন ছাড়ার অনুমতি দেওয়া হয়। গাজিয়াবাদ ছেড়ে ট্রেন রওনা দেয় ৭.৫০ মিনিটে। উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, একঘণ্টা দেরি হয়েছে ট্রেন ছাড়তে। তবে বোমা থাকার খবরটি ভুয়ো। ওদিকে কানপুর স্টেশনেও জারি করা হয় সতর্কতা। বিকেলে শতাব্দী এক্সপ্রেস কানপুরে ঢোকার পরেও আরেক প্রস্থ তল্লাশি চালায় রেল পুলিস। রেল পুিলসের ডি সি পি দুম্বেরে মিলিন্দ মহাদেও জানিয়েছেন, আজ সকালেই রেলের কন্ট্রোল রুম থেকে পুলিসের কাছে খবর আসে, বোমা থাকতে পারে দিল্লি থেকে কানপুরগামী ট্রেনে। সেই কারণেই এতটা সাবধানতা অবলম্বন করছে প্রশাসন।  বোমাতঙ্ক ভুয়ো হলেও পাঠানকোট হামালার পরের দিনেই এই ধরনের খবরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছে প্রশাসন। সেই কারণেই জঙ্গি ঢুকে পড়ার খবর পাওয়ার পরেই তড়িঘড়ি করে রবিবার পুলিস আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন দিল্লির পুলিস কমিশনার বি এস বাসসি। বলেন, হ্যঁা, দিল্লিতে দুই জঙ্গি ঢুকে পড়ার খবর রয়েছে পুলিসের কাছে। দিল্লিতে বড়সড় হামলার ছক কষেছে এরা। এই খবরের পরেই দিল্লি পুলিস ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সাহায্যে অনেকটাই আঁটোসাঁটো করা হয়েছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলেই পুলিসের সঙ্গে যোগাযোগের আর্জি জানিয়েছেন বাসসি।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here