ভারতীয় দূতাবাসে চলছে গোলাগুলি
এর আগেও আফগানিস্তানে আক্রান্ত হয়েছে ভারতীয় দূতাবাস। ২০০৮ সালের ৭ জুলাই কাবুলে ভারতীয় দূতাবাসের গেটের সামনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন ৫৮ জন। জখম ১৪১ জন। ২০১৩ সালের ৩ আগস্ট জালালাবাদে ভারতীয় দূতাবাসের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ৩ জঙ্গি। নিহত হন ৯ আফগান। তাঁদের মধ্যে বেশিরভাগই শিশু। ২০১৪–এর ২৩ মে আফগানিস্তানের হেরাটে ভারতীয় কনসুলেটে হামলা চালায় ৪ সশস্ত্র জঙ্গি। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছিল ৪ জনই। ২৫ ডিসেম্বর আফগানিস্তান সফরে গেছিলেন প্রধানমন্ত্রী মোদি। উদ্বোধন করেন আফগান পার্লামেন্টের নতুন ভবন। ৯ কোটি ডলার খরচ করে ভারতই তৈরি করে দিয়েছে সেটি। তার পরেই ফের মাজার–ই–শরিফে আক্রান্ত হল ভারতীয় দূতাবাস। এদিকে কাবুল বিমানবন্দরের সামনেও এদিন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। হতাহতের খবর পাওয়া যায়নি। কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন