‘রাম মন্দির’ ধ্বংসে অভিযুক্ত আদবানি-aajkaal.in
স্বামী চক্রপাণি জানিয়েছেন, ‘সেদিন সামনে দাঁড়িয়ে থেকে মসজিদটি ভেঙে ফেলার প্ররোচনা দিয়েছিলেন বি জে পি নেতারা। একটি গম্বুজ রামলালার ভক্তদের জন্যই ছিল। সেখানে কোনও মুসলিম ব্যক্তি নমাজ পড়তেন না। তা সত্ত্বেও তাঁরা সেটি রেয়াত করেননি। মন্দির, মসজিদ—দুটোই ভেঙেছে। ওঁদের শাস্তি হওয়া উচিত!’ নাম না করে আদবানিদের উদ্দেশে বলেছেন, ‘ওঁরা হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলেন, অথচ একটা মন্দির ভেঙে ফেলতে তাঁদের একটুও বাধল না!’ তবে শুধু নিজেদের সম্প্রদায় নয়, মুসলিমদের পাশেও দাঁড়িয়েছে ‘হিন্দু মহাসভা’। অযোধ্যায় নতুন করে রাম মন্দির নির্মাণের কথা চলছে। অখিল ভারত হিন্দু মহাসভা চায় মুসলিমদের মসজিদ গড়ার জন্যও জমি দিক সরকার। রাম মন্দির মুসলিমদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এ কথাও জানিয়েছেন স্বামী চক্রপাণি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন