স্বাভাবিক হলো ইরান-তুরস্ক ব্যাংকিং সহযোগিতামূলক সম্পর্ক
(রেডিও তেহরান): ইসলামি
প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের মধ্যকার ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে
সহযোগিতামূলক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। (রোববার) এ কথা
জানিয়েছেন তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা বিগদেলি।
তিনি জানান, তুরস্কের রাজধানী আংকারাসহ
ইস্তাম্বুল ও ইজমির শহরে ইরানের মিল্লাত ব্যাংকের তিনটি শাখা কাজ শুরু
করেছে। তিনি আরো জানিয়েছেন, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এরদেম
বাস্কির সঙ্গে বৈঠকের পর তুর্কি কর্মকর্তারা দু দেশের মধ্যকার ব্যাংকিং
সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেন। বৈঠকে বাস্কি বলেছেন, ইরান ও তুরস্কের
মধ্যে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে ব্যাপক ও প্রতিশ্রুতিশীল সম্ভাবনা রয়েছে।
গত ১৬ জানুয়ারি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা
উঠে যাওয়ার পর ইরান আবার ব্যাংকিংসহ বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে
স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করছে। এরই ধারাবাহিকতায় তুরস্কের সঙ্গে নতুন
করে ব্যাংকিং সম্পর্ক চালু হলো।#
রেডিও তেহরান/এসআই/১

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন