বাংলাদেশের
সরকার `অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী`দের অবসরভাতা এবং
অন্যান্য সুবিধা বন্ধ করে নতুন একটি আইন করতে যাচ্ছে।
সোমবার ঢাকায়
মন্ত্রিসভার বৈঠকে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন,
২০১৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ
সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিবিসিকে বলেন, ১৯৭৯ সালে তৈরি
‘প্রেসিডেন্টস পেনশন অর্ডিনেন্স’-এ শুধু ছিল, যদি কোনো রাষ্ট্রপতি নৈতিক
স্খলন বা অন্য কোনো অপরাধে আদালতে দণ্ডিত হন তাহলে অবসর ভাতা পাবেন না।
তিনি
জানান, এখন নতুন আইনের বিধানে বলা হচ্ছে`অসাংবিধানিক পন্থায় অবৈধ উপায়ে`
রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন বা হয়েছিলেন মর্মে আদালত কর্তৃক ঘোষণা
হলে তিনি অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা পাবেন না।
সাবেক দুই
রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা হুসেইন মুহাম্মদ এরশাদের ক্ষেত্রে এই নতুন
আইন প্রযোজ্য হবে কি না, এই প্রশ্নের জবাবে মি. ভূইঞা বলেন, এরা রাষ্ট্রপতি
হিসেবে অবসরভাতা নেন না।
তিনি জানান, সামরিক কর্মকর্তা হিসেবে তাদের ভাতা আসে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে।
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন