হিমালয়ে পাওয়া গেল ডাঙ্গায় ‘হাঁটতে’ পারা মাছ, বৃষ্টি হলে হাঁচ্চি দেয়া বানর! - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

হিমালয়ে পাওয়া গেল ডাঙ্গায় ‘হাঁটতে’ পারা মাছ, বৃষ্টি হলে হাঁচ্চি দেয়া বানর!

হিমালয়ে পাওয়া গেল ডাঙ্গায় ‘হাঁটতে’ পারা মাছ, বৃষ্টি হলে হাঁচ্চি দেয়া বানর!


ডাঙ্গায় ‘হাঁটতে’ পারে যে মাছ, বৃষ্টি হলে হাঁচ্চি দেয় যে বানর! ডাঙ্গায় ‘হাঁটতে’ পারে যে মাছ, বৃষ্টি হলে হাঁচ্চি দেয় যে বানর!
(রেডিও তেহরান): হিমালয়ের পূর্ব প্রান্তের নাজুক পরিবেশে নতুন দুইশ’র বেশি প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে বৃষ্টি হলে হাঁচ্চি দেয় এমন এক বানর প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া, ডাঙ্গায় অনায়াসে ‘হাঁটতে’ পারে এমন প্রজাতির মাছ পাওয়া গেছে।  এ খবর দিয়েছে জীববৈচিত্র সংরক্ষণে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফান্ড ফর নেচার বা ডব্লিউডব্লিউএফ।

ভুটান, ভারতের উত্তর-পূর্বাঞ্চল,  নেপাল,  মিয়ানমারের উত্তরাঞ্চল এবং  তিব্বতের দক্ষিণাঞ্চলে জীববৈচিত্র  নিয়ে এ জরিপ চালায় ডব্লিউডব্লিউএফ।

সংস্থাটি নতুন যেসব প্রজাতির সন্ধান পেয়েছে সেগুলোর মধ্যে হাঁটতে সক্ষম নীল রঙের মাছ রয়েছে। এ মাছের মাথা দেখতে সাপের মতো। বাতাসে নিঃশ্বাস নিতে সক্ষম এ মাছ ডাঙ্গায় চার দিন বেঁচে থাকতে পারে। এ ছাড়া, জলাশয়ের খোঁজে ডাঙ্গায় ৪০০ মিটার পথ পাড়ি দিতে পারে এ মাছ।


এ ছাড়া, হলুদ এবং কমলা বর্ণে সজ্জিত সাপ- পিট ভাইপারেরও খোঁজ পাওয়া গেছে। এ সাপ দেখতে এতোটাই সুন্দর যে এক টুকরা জড়োয়া হিসেবে চালিয়ে দেয়া যাবে। এ ছাড়া, মিঠে পানির এক জাতের মাছের খোঁজ পাওয়া গেছে যার কিনা ‘ড্রাকুলার’ মতো দাঁত রয়েছে।  এ জরিপ চালাতে গিয়ে  তিনটি নয়া প্রজাতির কলারও সন্ধান পেয়েছে ডব্লিউডব্লিউএফ।

পাশাপাশি, এ জরিপ চালাতে গিয়ে বিজ্ঞানীরা  মিয়ানমারের উত্তরাঞ্চলে নতুন প্রজাতির বানরের খোঁজ পেয়েছেন। বৃষ্টি হলে উল্টানো নাসিকার অধিকারী এ বানর হাঁচ্চি দেয়! বৃষ্টির সময় পানি যেন নাকে ঢুকতে না পারে সে জন্য এ বানর সে সময়ে হাঁটুতে মাথা গুজে বসে থাকে।  

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চালানো এ জরিপে ২১১টি নতুন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের খোঁজ পাওয়া যায়। এরমধ্যে অর্কিডসহ নতুন প্রজাতির ১১৩ উদ্ভিদ, ২৬ প্রজাতির মাছ, ১০ প্রজাতির উভচর প্রাণী, ৩৯ প্রজাতির অমেরুদণ্ডী, ১ প্রজাতির সরীসৃপ এবং ১ প্রজাতির পাখি এবং ১ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর খোঁজ পাওয়া গেছে।#

রেডিও তেহরান/সমর/৬

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here