ন্যাটোর মোকাবেলায় সামরিক শক্তি গড়ে তুলছে চীন ও রাশিয়া-রেডিও তেহরান
(রেডিও তেহরান): মার্কিন
নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মোকাবেলায় সামরিক শক্তি গড়ে তুলছে চীন ও
রাশিয়া। এক টুইটার বার্তায় এ কথা জানিয়েছেন রাশিয়ার সংসদের নিম্মকক্ষ দুমার
আন্তর্জাতিক বিষয়ক সংসদীয় কমিটির প্রধান
আলেক্সি পুশকভ।
আলেক্সি পুশকভ।
পুশকভ বলেন, “রাশিয়া ও চীনের মধ্যে নতুন
করে যে সম্পর্ক গড়ে উঠছে তা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে মোকাবেলা
করার জন্য। ন্যাটো ও আমেরিকা গত দুই দশক ধরে বিশ্বকে তাদের স্বার্থের
অনুকূলে সাজিয়ে নিতে সময় ব্যয় করেছে।”
পুশকভ জানান, ন্যাটো জোট বাড়ানোর উদ্যোগ নেয়ার কারণেই বিকল্প সামরিক জোট গড়ে তুলছে চীন ও রাশিয়া।
চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট গত ৮ মে দু
দেশের সম্পর্ক আরো জোরদার করার অংশ হিসেবে কয়েকশ’ কোটি ডলার বিনিয়োগ করার
চুক্তিতে সই করেছেন। এরপর পুশকভ সামরিক জোট গঠনের কথা বললেন।#

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন