গরুর গোশত রফতানি বন্ধের দাবি স্বামী স্বরূপানন্দ সরস্বতীর- রেডিও তেহরান
(রেডিও তেহরান): ভারত থেকে গরুর
গোশত রফতানি বন্ধের দাবি জানিয়েছেন দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বামী
স্বরূপানন্দ সরস্বতী। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সারা দেশে গরু
জবাই বন্ধ করার দাবিও জানিয়েছেন। তিনি গরু জবাই বন্ধে মহারাষ্ট্র রাজ্য
সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন।
গতকাল(শনিবার) সাংবাদিকদের সঙ্গে কথা বলার
সময় শঙ্করাচার্য বলেন
, ‘গোহত্যা আইনের পরিধি বাড়ানোর পদক্ষেপের জন্য স্বাগত জানাচ্ছি। মহারাষ্ট্রের ফোড়নবিস সরকারকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম আইন সারা দেশে চালু হওয়া প্রয়োজন।’
, ‘গোহত্যা আইনের পরিধি বাড়ানোর পদক্ষেপের জন্য স্বাগত জানাচ্ছি। মহারাষ্ট্রের ফোড়নবিস সরকারকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম আইন সারা দেশে চালু হওয়া প্রয়োজন।’
এদিকে, পররাষ্ট্র দফতরের তথ্য সূত্রে
প্রকাশ, নতুন এক সমঝোতা অনুযায়ী ভারত থেকে রাশিয়ায় মহিষের গোশত রফতানি শুরু
হয়েছে। দুধ থেকে তৈরি অন্যান্য সামগ্রীর রফতানিও খুব শিগগিরি শুরু হবে।
ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিনের উপস্থিতিতে দু’দেশের মধ্যে এ সমঝোতা হয়েছে।
দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বামী
স্বরূপানন্দ সরস্বতীর মতে ‘হিন্দু অধ্যুষিত রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারত
গরুর গোশত রফতানি করার সবচেয়ে বড় দেশ। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। অবিলম্বে
গরুর গোশত রফতানি বন্ধ করতে হবে। আমাদের যেকোনো মুল্যে গোরক্ষা করতে হবে।’
প্রসঙ্গত, গত এপ্রিলেও এলাহাবাদে এক
ধর্মীয় সমাবেশে শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী সারা দেশে গরু
সংরক্ষণের জন্য একই আইনের দাবি করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
প্রতি গরুর গোশতের উপর নিষেধাজ্ঞা জারি করারও আহ্বান জানান। তিনি
বলেন,‘কেন্দ্রে এখন হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় রয়েছে। গোরক্ষার জন্য এটাই
সঠিক সময়।’ #
রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/১০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন