মোদির উপর হামলার চূড়ান্ত ছক কষছে লস্কর জঙ্গিরা - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

মোদির উপর হামলার চূড়ান্ত ছক কষছে লস্কর জঙ্গিরা

মোদির উপর হামলার চূড়ান্ত ছক কষছে লস্কর জঙ্গিরা

-

sangbadpratidin.inডিজিটাল ডেস্ক

নয়াদিল্লি ৬ ডিসেম্বর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ রাজধানী দিল্লির একাধিক হাই প্রোফাইল রাজনৈতিক নেতাকে হত্যার চক্রান্ত করছে লস্কর-ই-তৈবা| আইবি ও দিল্লি পুলিশের বিশেষ টিম এখন খাস রাজধানীর বুকে সক্রিয় লস্কর-ই-তৈবার দুই ‘ফিদায়েঁ' জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে|
পুলিশের কাছে খবর রয়েছে, মোদির উপর হামলার দু'রকম হামলার ছক কষেছে জঙ্গিরা| প্যারিস হামলার মতো এলোপাথাড়ি গুলি চালিয়ে প্রধানমন্ত্রীকে আঘাত করা, অথবা তাঁর কোনও জনসভায় আত্মঘাতী
বিস্ফোরণ|  
শনিবার আত্মঘাতী জঙ্গিদের হামলার খবর প্রকাশ্যে আসার পরই রাজধানী জুড়ে নতুন করে জারি হয়ে গিয়েছে লাল সতর্কতা৷ প্রাথমিকভাবে দিল্লির ১৫টি এলাকাকে চিহ্নিত করে জোরদার করা হয়েছে নিরাপত্তা৷ মন্ত্রী, সাংসদ, রাজনীতিক-সহ ‘হাই প্রোফাইল' ব্যাক্তিদের বাসভবন ঘিরেও তড়িঘড়ি বাড়ানো হছে নজরদারি৷ একইসঙ্গে সতর্ক করা হয়েছে দেশের অন্যান্য বড় শহরগুলিকেও৷ দিল্লি পুলিশ হেড কোয়ার্টারের স্পেশাল সেলের দাবি, শুধুমাত্র আত্মঘাতী হামলার ছকই নয়, জনবহুল জায়গা বা নির্দিষ্ট টার্গেটে গ্রেনেড হামলা চালানোরও ছক কষেছিল ফিদায়েঁরা৷ এখন যত দ্রূত সম্ভব তাদের ছক বানচাল করাই লক্ষ্য|
জঙ্গিদের ব্লুপ্রিণ্ট অনুযায়ী ‘ভিআইপি'-দের নিশানা করে একাধিক জনবহুল এলাকায় হামলা চালানোই লস্করের লক্ষ্য৷ শনিবার দিল্লি পুলিশ এই খবর জানানোর পর নতুন করে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে৷ শহরজুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি৷ এদিকে গতকাল সকালেই জম্মু ও কাশ্মীরের রাজৌরি থেকে আইএসআই চর সন্দেহে মহম্মদ সাবির নামে এক সরকারি স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ এর আগে ধৃত আইএসআই চর কাফায়েতুল্লা খান ও বিএসএফ ইণ্টেলিজেন্স উইংয়ের হেড কনস্টেবল আবদুল রশিদকে জেরার সূত্রে সন্ধান মিলেছে সাবিরের৷ এই নিয়ে গত কয়েকদিনে পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট গ্রেফতারের সংখ্যা পাঁচ৷ কিন্ত্ত দেশব্যাপী পাক চরদের এই নেটওয়ার্কের মধ্যে হঠাত্‍ করে দুই ফিদায়েঁ জঙ্গির খবর রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে দিল্লি পুলিশের৷
বস্ত্তত আত্মঘাতী জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়েই তলায় তলায় এফআইআর দায়ের করে পয়লা ডিসেম্বর থেকেই ব্যাপক তল্লাশি শুরু করে দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ৷ এফআইআর-এ ‘দুজানা'  ও ‘উকাশা' নামে দুই জঙ্গির নামও উল্লেখ রয়েছে৷ দিল্লি পুলিশের কাছে খবর, পাক অধিকৃত কাশ্মীর দিয়ে জম্মু ও কাশ্মীরে ঢুকেছে দুই ফিদায়েঁ৷ আপাতত কাশ্মীরে ঘাঁটি গেড়েই দিল্লির বুকে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে তারা৷ এই কাজে রীতিমতো ‘রেজিমেণ্টেড ক্যাডার' বাহিনীও তৈরি হয়ে গিয়েছে৷ দিল্লি পুলিশ সূত্রে খবর, জায়েদ, খুরশিদ, নোম্যান-সহ বিভিন্ন ছদ্মনামে কাজ করছে এই ক্যাডাররা৷ আর এই তথ্যেই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ৷ কারণ, গত কয়েকদিন আগে কাফায়েতুল্লা ও রশিদকে জেরা করতে গিয়েও ক্রাইম ব্রাঞ্চ জানাতে পারে, তাদের সঙ্গে কথাবার্তা চালানোর জন্যও সুনির্দিষ্ট ‘কনফিডেনশিয়াল কোড ল্যাঙ্গুয়েজ' তৈরি করে দিয়েছিল পাকিস্তান ইণ্টেলিজেন্স অপরিটিভ৷ এফআইআর-এ উল্লেখিত ‘দুজানা' ও ‘উকাশা' নাম দু'টিও কোড নাম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ স্বাভাবিকভাবেই ক্যাডারদের ছদ্মনামের সঙ্গে কাফায়েতুল্লাদের কোডের পরিভাষার যোগসূত্র কী তা নির্ধারণ করতেই উঠেপড়ে লেগেছে দিল্লি পুলিশ৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here