উষ্ণতা বাড়ছে এভারেস্ট শৃঙ্গের - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

উষ্ণতা বাড়ছে এভারেস্ট শৃঙ্গের


উষ্ণতা বাড়ছে এভারেস্ট শৃঙ্গের

ডিজিটাল ডেস্ক

-sangbadpratidin.in
মাউণ্ট এভারেস্ট, বা তিববতি ভাষায় মাউণ্ট কোমোলাঙ্গমা৷ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ৷ পর্বত আরোহীরা সবাই কোনও না কোনও দিন যাকে জয় করার স্বপ্ন দেখেন৷ কেউ কেউ জয় করেছেন অজস্র বাধা পেরিয়ে৷ যে শিখর সবার উপরে, সেই গর্বের এভারেস্টও আজ বিপন্ন৷ স্বভাবতই উষ্ণয়নের হাত থেকে রক্ষা পায়নি এটিও৷
গত পঞ্চাশ বছরে এভারেস্টের তাপমাত্রা তো বেড়েইছে, একে ঘিরে থাকা হিমবাহগুলিরও আকার কমে গিয়েছে বেশ খানিকটা৷ হুনান প্রদেশের বিজ্ঞান ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি এই তথ্য জানিয়েছেন৷
৮,৮৪৮ মিটার উচ্চতা সম্পন্ন এই শৃঙ্গের আয়তনও সঙ্কুচিত হয়েছে৷ যার ফলে হিমবাহ গলছে৷ মাউণ্ট কোমোলাঙ্গমা তুষার চিতা সংরক্ষণ কেন্দ্রও তাদের রিপোর্টে জানিয়েছে একই কথা৷
তবে আশার কথা হল, এই এলাকায় পরিবেশ ইদানীংকালে আগের তুলনায় দূষণমুক্ত৷ বেড়েছে অরণ্যের আয়তন৷ ফলে জীববৈচিত্র্য বেড়েছে৷
তিব্বতের মালভূমি নিয়ে গবেষণারত সংস্হার মতে, তিববতের মালভূমি হল গোটা বিশ্বের ছাদ৷ দক্ষিণ-পশ্চিম চিনের তিববতের স্বশাসিত এলাকায় অবস্হিত এই মালভূমি৷ যেখানে সারা বিশ্বজুড়ে উষ্ণায়ন ও দূষণ মূল সমস্যা৷ মুশকিলে পড়েছে কোমোলাঙ্গমা-সহ গোটা মালভূমিও৷ হিমবাহের প্রকৃতি বদলাচ্ছে, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ৷ বিজ্ঞানীদের মতে, এই সবকিছুর মূল কারণ যত্রতত্র মানুষের অবাধ গতিবিধি৷
নয়ের দশকথেকেই যে হারে বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে চলেছে, ফল ভুগতে হচেছ কোমোলাঙ্গমা সংলগ্ন হিমবাহগুলিকে৷
হিমালয় পর্বত ও দক্ষিণ-পশ্চিম তিব্বতের দিকে হিমবাহ গলেছে সবথেকে বেশি৷ তবে কারাকোরাম ও পশ্চিম কুংলুংয়ে হিমবাহ গলনের পরিমাণ একটু হলেও কম৷ কারণ বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ৷ 
আশা দেখাচ্ছে তিব্বতের মালভূমি এলাকার জলাশয়গুলির আয়তন ও সংখ্যা বৃদ্ধি৷ প্রায় আশি ভাগ জলাশয়ের আয়তন বেড়েছে৷ ১৯৭০ সালে জলাশয়ের সংখ্যা ছিল ১,০৮১৷ ২০১০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১.২৩৬৷ ১৯৯৮ সাল থেকে বেড়েছে অরণ্যের আয়তন৷ ১৯৯৭ সালে অরণ্যের আয়তন ছিল ৭২ লক্ষ, ৯০হাজার হেক্টর, ২০১৩ সালে তা এসে দাঁড়িয়েছে ১,৪৭,২০ হাজার কোটি হেক্টরে৷ বনদফতরের সম্পূর্ণ সহযোগিতায় এটি সম্ভব বলে সূত্রের খবর৷  

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here