স্কুলঘরেই শিক্ষিকার বিয়ের ভোজ! - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

স্কুলঘরেই শিক্ষিকার বিয়ের ভোজ!

স্কুলঘরেই শিক্ষিকার বিয়ের ভোজ!

voj 0912পার্থসারথি রায়: স্কুলঘরের ভেতরেই বসল এক শিক্ষিকার বিয়ের ভোজের আসর৷ বিভিন্ন রকমের মাছ, মাংস রেঁধে খাওয়ানো হয় নিমন্ত্রিত অতিথিদের৷ ছিল উপহার দেওয়ার পালাও৷ সব মিলিয়ে গোটা স্কুল–চত্বর যেন হয়ে ওঠে একটি বিয়েবাড়ি৷ বুধবার এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে জলপাইগুড়ির কালিয়াগঞ্জ এলাকা৷ এখানকার কালিয়াগঞ্জ উত্তমেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুজাতা মণ্ডলের বিয়ে হয়েছিল কিছুদিন আগে৷ জানা গেছে, ওই শিক্ষিকার বাড়ি মুর্শিদাবাদ জেলায়৷ কর্মসূত্রে জলপাইগুড়িতেই থাকেন তিনি৷ তাই বিয়ের ভোজের আয়োজনের জন্য স্কুল–চত্বরকেই বেছে নিয়েছিলেন৷ যদিও স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই বিয়ের আয়োজন করা
হয়েছিল৷ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারাও এদিনের এই ভোজের আয়োজনে যথেষ্ট সহযোগিতা করেন৷ এই বিয়ে–ভোজের অনুষ্ঠানের মাঝেই এদিন শারীরশিক্ষার পরীক্ষা ছিল স্কুলে৷ যদিও ভোজের অনুষ্ঠানের জন্য পরীক্ষা ১ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়৷ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা সরব হন৷ সকলে মিলে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান স্কুলের প্রধান শিক্ষককে৷ যদিও স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, এমন রান্নার আয়োজন এই স্কুলে মাঝেমধ্যেই হয়ে থাকে৷ স্কুলের প্রধান শিক্ষক বলেন, স্কুলের বা ছাত্রছাত্রীদের সমস্যা করে কোনও অনুষ্ঠান করা হয়নি৷ বিষয়টি জানতে পেরে স্কুলের প্রধান শিক্ষককে শোকজ নোটিস পাঠানোর কথা জানিয়েছেন জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক স্বপন সামন্ত৷ তিনি বলেন, শিক্ষাকেন্দ্রের ভেতরে এ ধরনের অনুষ্ঠান একেবারেই কাম্য নয়৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here