বলিউড সুপারস্টার শাহরুখ খানকে জেরা করার জন্য সমন শুভজ্যোতি ঘোষ বিবিসি বাংলা, দিল্লি - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৩ মে, ২০১৫

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে জেরা করার জন্য সমন শুভজ্যোতি ঘোষ বিবিসি বাংলা, দিল্লি

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে জেরা করার জন্য সমন


ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘন ও অর্থ পাচারের অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে জেরা করার জন্য সমন পাঠিয়েছে।
শাহরুখ খানের মালিকানাধীন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের শেয়ার বেচার একটি পুরনো মামলার জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওই সংস্থার সূত্রে জানা গেছে

শাহরুখ খানের কার্যালয় অবশ্য দাবি করেছে তারা এখনও ইডি-র নোটিশ পাননি, তবে কলকাতা নাইট রাইডার্সকে সমন পাঠানো হলে দলের পক্ষ থেকেই বিষয়টির জবাব দেওয়া হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলগুলোর মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর – আর তাদের সাফল্য এসেছে ক্রিকেট আর বাণিজ্য দুদিকেই।
আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন এই দলটির মালিক শাহরুখ খান টিমের থিম সং-য়েই শপথ করেছেন সব বাধার সঙ্গে লড়বেন – আর বাস্তবেও দেখা যাচ্ছে এই দল নিয়ে পদে পদেই তাকে নানা বাধার মুখে পড়তে হচ্ছে।


কলকাতা নাইট রাইডার্স গত বছর কিংস ইলেভেন পাঞ্জাবকে হারানোর পর (ফাইল চিত্র)
আজ বুধবার যে অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এই বলিউড অভিনেতাকে সমন পাঠিয়েছে, সেই মামলাটি অবশ্য বেশ পুরনো।
২০১০-১১ সাল থেকেই ই.ডি. বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং সেখানে অভিযোগ ছিল, কলকাতা নাইট রাইডার্সের শেয়ার মরিশাসের একটি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে আসল দামের চেয়ে অনেক কমে এবং এর মাধ্যমে অন্তত ১০০ কোটি রুপির সমান মূল্যের বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে এবং দেশের আইন ভাঙা হয়েছে।
কোটি কোটি ডলারের আইপিএল লীগে ক্রিকেটার কেনাবেচার নামে মরিশাস-সহ বিভিন্ন ট্যাক্স হাভেন থেকে ভারতে অবৈধভাবে অর্থ পাচার হচ্ছে – এই অভিযোগেও বছরচারেক আগে মুম্বাইতে শাহরুখ খানকে জেরা করা হয়েছিল।


শাহরুখ খানের স্ত্রী গৌরী খানও সমন পেয়েছেন কেকেআর-এর সহ মালিক হিসাবে
আয়কর দফতরের অফিসাররা তল্লাসি চালিয়েছিলেন কেকেআর দফতরেও।
তবে এবার শুধু শাহরুখ নন, নোটিশ পাঠানো হয়েছে কলকাতা নাইট রাউডার্সের সহ-মালিক শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, চিত্রতারকা জুহি চাওলা ও তার স্বামী জয় মেহটাকেও।
যদিও ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার বাণিজ্য-বিষয়ক সম্পাদক শুভময় ভট্টাচার্য বিবিসিকে বলছিলেন, কেকেআর শেয়ারের প্রকৃত দর কত ছিল সেটা প্রমাণ করা আসলে বেশ কঠিন।
তাছাড়া সমন পাঠানোর খবর চাঞ্চল্য সৃষ্টি করলেও ভারতের তদন্তকারী সংস্থাগুলোর অভিযোগ প্রমাণ করার রেকর্ড যে খুব দুর্বল, সে কথাও তিনি মনে করিয়ে দিচ্ছেন।
শাহরুখ খানের ব্যক্তিগত অফিস থেকে আজ জানানো হয়েছে, ইডি-র নোটিশ তাদের হাতে এখনও পৌঁছয়নি।
তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকেল ফ্র্যাঞ্চাইজের পক্ষ থেকেই তার জবাব দেওয়া হবে।
ইডি সূত্রগুলো অবশ্য দাবি করেছে, চলতি মাসের শেষেই তারা শাহরুখ খানকে মুম্বাইয়ে সংস্থার দফতেরে সব কাগজপত্র নিয়ে হাজির হতে বলেছেন।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here